ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

পরিস্থিতি উত্তপ্ত? সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান নাহিদ ইসলামের

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে “নতুন বাংলাদেশের” যাত্রা শুরু হবে। একই সঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাঁর মতে, জনগণের রায়ই আগামী দিনের বাংলাদেশকে নির্ধারণ করবে। এ কারণে ভোটারদের সতর্ক থেকে ভোটাধিকার প্রয়োগের কথা জানান তিনি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, পরিবারসহ দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। পাশাপাশি ভোটাধিকার কেড়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন

পরিস্থিতি উত্তপ্ত? সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান নাহিদ ইসলামের

আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬