ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

সরকার গঠনে আশাবাদ ব্যক্ত করলেন জামায়াত আমির

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তাঁর দাবি, এবারের নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেটিই হবে ১৮ কোটি মানুষের “জনগণের সরকার”। সেই সরকার গঠনের ব্যাপারে জামায়াত আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে ফলাফল যাই হোক, তার দল তা মেনে নেবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ছোটখাটো অনিয়মে ছাড় দিলেও বড় ধরনের অনিয়ম বা সহিংসতার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পক্ষে তারা থাকবেন।

জামায়াত আমির বলেন, “বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি। এবারের ভোটে যে সরকার গঠিত হবে, তা ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।”

ভোট দেওয়ার পর তিনি ঢাকা-১৫ আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে সৌজন্য বিনিময়ের ঘটনাও দেখা যায়। দলীয় সূত্রে জানা যায়, পরে মনিপুর এলাকার একটি কেন্দ্রের বাইরে নারী কর্মীকে হেনস্তার অভিযোগ ওঠায় ঘটনাস্থলে যান জামায়াত আমির। সেখানে তিনি উপস্থিত সেনাসদস্যদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানানো হয়।

এদিকে জামায়াত আমির দাবি করেন, রাজধানীসহ কয়েকটি এলাকায় কেন্দ্র দখল এবং শারীরিক হেনস্তার অভিযোগ তাদের কাছে এসেছে। তবে দিনের শেষ দিকে ভোটাররাই সঠিক সিদ্ধান্ত দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

সরকার গঠনে আশাবাদ ব্যক্ত করলেন জামায়াত আমির

আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬