ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে এনএসআই ডিজির ভারত সফর

ছবি : সংগৃহীত
ফলো করুন

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারত সফরে রয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এ বহুপক্ষীয় আঞ্চলিক ফোরামে অংশ নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) এনএসআই সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর নিয়মিতভাবে আয়োজিত এই সম্মেলনটি মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি যৌথ আন্তর্জাতিক নিরাপত্তা মঞ্চ। এ বছরের সম্মেলনে স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নিরাপত্তা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিতভাবে সন্ত্রাসবাদ দমন, সীমান্তজুড়ে মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং পারস্পরিক গোয়েন্দা ও কূটনৈতিক সম্পর্ক সুসংহত করাই এই ফোরামের প্রধান লক্ষ্য। এটি কোনো একক দ্বিপক্ষীয় বৈঠক বা আলোচনা নয়, বরং ১৩টি দেশের একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরাম।

এদিকে এনএসআই সূত্র জানিয়েছে, অত্যন্ত নিয়মিত ও প্রাতিষ্ঠানিক এই আন্তর্জাতিক সফরটির প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে ভারতের কিছু গণমাধ্যম অসত্য, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

ট্যাগ : ভারত সফর এনএসআই সন্ত্রাসবিরোধী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে এনএসআই ডিজির ভারত সফর

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারত সফরে রয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এ বহুপক্ষীয় আঞ্চলিক ফোরামে অংশ নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) এনএসআই সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর নিয়মিতভাবে আয়োজিত এই সম্মেলনটি মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি যৌথ আন্তর্জাতিক নিরাপত্তা মঞ্চ। এ বছরের সম্মেলনে স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নিরাপত্তা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিতভাবে সন্ত্রাসবাদ দমন, সীমান্তজুড়ে মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং পারস্পরিক গোয়েন্দা ও কূটনৈতিক সম্পর্ক সুসংহত করাই এই ফোরামের প্রধান লক্ষ্য। এটি কোনো একক দ্বিপক্ষীয় বৈঠক বা আলোচনা নয়, বরং ১৩টি দেশের একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরাম।

এদিকে এনএসআই সূত্র জানিয়েছে, অত্যন্ত নিয়মিত ও প্রাতিষ্ঠানিক এই আন্তর্জাতিক সফরটির প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে ভারতের কিছু গণমাধ্যম অসত্য, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ