ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাগরিক সেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ছবি : সংগৃহীত
ফলো করুন

নাগরিক সেবা প্রদানে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না বলে সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। একই সঙ্গে ঢাকার প্রধান প্রধান সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, “ঢাকার রাজপথ কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া হবে না।”

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর কলাবাগান গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির নাগরিক সেবা আরও গতিশীল করা এবং নগরবাসীর সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মতবিনিময়সভায় স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি ও বাসিন্দারা এলাকার বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যা তুলে ধরেন। এর মধ্যে প্রধান সড়কগুলোর তীব্র জলাবদ্ধতা, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের ঘাটতি, বর্জ্য অপসারণে ধীরগতি, সড়ক বাতির অপ্রতুলতা এবং জন্মনিবন্ধন সংশোধনে সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তির বিষয়গুলো জোরালোভাবে উঠে আসে। ডিএসসিসি প্রশাসক ধৈর্য সহকারে প্রতিটি অভিযোগ শোনেন এবং মঞ্চে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক ব্যাখ্যা নিয়ে দ্রুত সমাধানের কড়া নির্দেশ দেন।

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের আগে থেকেই ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার মতো বড় বড় সমস্যা বিদ্যমান ছিল, যা নিরসনে বর্তমান প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। নিউমার্কেট ও এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে খুব দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, রাজপথে কাউকে অবৈধভাবে বসতে দেওয়া হবে না। তবে যারা নিয়ম ও শৃঙ্খলা মেনে ব্যবসা করতে চান, তাঁদের পুনর্বাসনে মতিঝিলের আদলে বিকল্প ‘নৈশকালীন মার্কেট’ চালুর সুযোগ রাখা হবে।

কর্মকর্তাদের জবাবদিহি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, সেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সিটি করপোরেশনের কোনো স্তরের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে কালক্ষেপণ বা গাফিলতি করলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম নগরবাসীর মুখোমুখি দাঁড়িয়ে জবাবদিহির এ ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিগত সময়ের অনিয়ম ও লুটপাটের ক্ষতি কাটিয়ে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও স্বস্তিদায়ক রাজধানী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ : ডিএসসিসি প্রশাসক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নাগরিক সেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নাগরিক সেবা প্রদানে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না বলে সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। একই সঙ্গে ঢাকার প্রধান প্রধান সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, “ঢাকার রাজপথ কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া হবে না।”

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর কলাবাগান গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির নাগরিক সেবা আরও গতিশীল করা এবং নগরবাসীর সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মতবিনিময়সভায় স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি ও বাসিন্দারা এলাকার বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যা তুলে ধরেন। এর মধ্যে প্রধান সড়কগুলোর তীব্র জলাবদ্ধতা, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের ঘাটতি, বর্জ্য অপসারণে ধীরগতি, সড়ক বাতির অপ্রতুলতা এবং জন্মনিবন্ধন সংশোধনে সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তির বিষয়গুলো জোরালোভাবে উঠে আসে। ডিএসসিসি প্রশাসক ধৈর্য সহকারে প্রতিটি অভিযোগ শোনেন এবং মঞ্চে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক ব্যাখ্যা নিয়ে দ্রুত সমাধানের কড়া নির্দেশ দেন।

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের আগে থেকেই ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার মতো বড় বড় সমস্যা বিদ্যমান ছিল, যা নিরসনে বর্তমান প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। নিউমার্কেট ও এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে খুব দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, রাজপথে কাউকে অবৈধভাবে বসতে দেওয়া হবে না। তবে যারা নিয়ম ও শৃঙ্খলা মেনে ব্যবসা করতে চান, তাঁদের পুনর্বাসনে মতিঝিলের আদলে বিকল্প ‘নৈশকালীন মার্কেট’ চালুর সুযোগ রাখা হবে।

কর্মকর্তাদের জবাবদিহি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, সেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সিটি করপোরেশনের কোনো স্তরের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে কালক্ষেপণ বা গাফিলতি করলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম নগরবাসীর মুখোমুখি দাঁড়িয়ে জবাবদিহির এ ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিগত সময়ের অনিয়ম ও লুটপাটের ক্ষতি কাটিয়ে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও স্বস্তিদায়ক রাজধানী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ