ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

ছবি : সংগৃহীত
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি করলেও শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি আলোচিত মডেল ও রাজনৈতিক কর্মী মেঘনা আলম। তাঁর পরিবর্তে অভিজ্ঞ ও তৃণমূলের পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত এলিজা জামানকে বিএনপি ও সমমনা রাজনৈতিক জোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এলিজা জামানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ১৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক মনোনয়নপত্র জমা দেন মেঘনা আলম। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করে লিখেছিলেন, “জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।”

মনোনয়নপত্র জমার পর মেঘনা আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন। ওই সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরচেনা শাল ও সাজসজ্জার আদলে উপস্থিত হয়ে তিনি রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দেন। তবে ওই সাজ নিয়ে আলোচনা শুরু হলে তিনি দাবি করেছিলেন, তিনি সচেতনভাবে খালেদা জিয়াকে অনুকরণ করতে চাননি; বরং নিজেকে একটি শালীন ও মার্জিত আবহে উপস্থাপন করতে গিয়ে কাকতালীয়ভাবে সেই দৃশ্য তৈরি হয়েছিল।

মনোনয়নবঞ্চিত হওয়া এবং দলীয় সিদ্ধান্ত নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেঘনা আলম।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের অভিযোগে দলীয় নির্দেশে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আজ ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ২৭ অক্টোবর বাছাই, ১ নভেম্বর প্রত্যাহার এবং ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে। তবে বাছাই ও প্রত্যাহারের পর একক প্রার্থী হিসেবে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগ : মেঘনা আলম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি করলেও শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি আলোচিত মডেল ও রাজনৈতিক কর্মী মেঘনা আলম। তাঁর পরিবর্তে অভিজ্ঞ ও তৃণমূলের পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত এলিজা জামানকে বিএনপি ও সমমনা রাজনৈতিক জোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এলিজা জামানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ১৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক মনোনয়নপত্র জমা দেন মেঘনা আলম। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করে লিখেছিলেন, “জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।”

মনোনয়নপত্র জমার পর মেঘনা আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন। ওই সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরচেনা শাল ও সাজসজ্জার আদলে উপস্থিত হয়ে তিনি রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দেন। তবে ওই সাজ নিয়ে আলোচনা শুরু হলে তিনি দাবি করেছিলেন, তিনি সচেতনভাবে খালেদা জিয়াকে অনুকরণ করতে চাননি; বরং নিজেকে একটি শালীন ও মার্জিত আবহে উপস্থাপন করতে গিয়ে কাকতালীয়ভাবে সেই দৃশ্য তৈরি হয়েছিল।

মনোনয়নবঞ্চিত হওয়া এবং দলীয় সিদ্ধান্ত নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেঘনা আলম।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের অভিযোগে দলীয় নির্দেশে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আজ ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ২৭ অক্টোবর বাছাই, ১ নভেম্বর প্রত্যাহার এবং ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে। তবে বাছাই ও প্রত্যাহারের পর একক প্রার্থী হিসেবে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ