ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে যানজট নিরসনে মহাপরিকল্পনা ও মেট্রোরেলের দাবি

ছবি : সংগৃহীত
ফলো করুন

গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি শতবর্ষী মহাপরিকল্পনা প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা। একই সঙ্গে ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, প্রকল্পের স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়ন, ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল সম্প্রসারণ এবং সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বিআরটি প্রকল্পের সমস্যা ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ফোরামের সভাপতি ফয়সাল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান। প্রবন্ধে বলা হয়, গাজীপুরবাসীর দীর্ঘ ১৪ বছরের অবর্ণনীয় দুর্ভোগের পর ৯৭ শতাংশ কাজ শেষে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত গাজীপুরসহ দেশের উত্তরের ১৮টি জেলার মানুষের যোগাযোগের জন্য চরম সংকট তৈরি করেছে। প্রকল্পটি বাতিলের সঠিক কারণ জনসমক্ষে তুলে ধরা, নির্মাণে দুর্নীতি বা পরিকল্পনাগত ত্রুটি থাকলে তা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এবং প্রয়োজনে স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে বিআরটি চালুর সুপারিশ করা হয়। এছাড়া বিআরটির বিকল্প হিসেবে অবিলম্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণের জোর দাবি জানানো হয়। পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, কৃষিজমি ভরাট, কালিয়াকৈরে বনভূমি দখল এবং শ্রীপুরের সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন কার্যকর করার প্রস্তাবও রাখা হয়।

সেমিনারে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, সারা দেশের মানুষ গাজীপুরে বসবাস করেন। তাই ঘনবসতিপূর্ণ এই জেলার উন্নয়ন স্থানীয় বাস্তবতা বিবেচনায় মহাপরিকল্পনার আওতায় আনতে হবে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সতর্ক করে বলেন, গাজীপুরের সার্বিক পরিবেশ এখন অত্যন্ত বিপন্ন। আগামী ১০০ বছরের টেকসই পরিকল্পনা গ্রহণ না করা হলে এলাকাটি দ্রুতই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান মন্তব্য করেন, বিআরটি প্রকল্পের মাধ্যমে সড়কের মাঝখানের জায়গা সংকুচিত করে উল্টো যানজট বাড়ানো হয়েছে। তিনি সড়কে আধুনিক শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির ট্রাফিক ক্যামেরা স্থাপন ও মাদকের বিরুদ্ধে সার্বিক সামাজিক প্রতিরোধের আহ্বান জানান।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী প্রশ্ন তোলেন, বিআরটি যদি বাতিলই হয়, তবে সরকার গাজীপুরবাসীর জন্য কী বিকল্প যোগাযোগব্যবস্থা তৈরি করবে তা পরিষ্কার করতে হবে। তিনি কাপাসিয়া পৌরসভা গঠন, জয়দেবপুরে পার্ক নির্মাণ এবং সাধারণ যাত্রীদের স্বার্থে অবিলম্বে বাসভাড়া কমানোর দাবি জানান।

উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে গাজীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ট্যাগ : গাজীপুর মেট্রোরেলের দাবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে যানজট নিরসনে মহাপরিকল্পনা ও মেট্রোরেলের দাবি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি শতবর্ষী মহাপরিকল্পনা প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা। একই সঙ্গে ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, প্রকল্পের স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়ন, ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল সম্প্রসারণ এবং সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বিআরটি প্রকল্পের সমস্যা ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ফোরামের সভাপতি ফয়সাল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান। প্রবন্ধে বলা হয়, গাজীপুরবাসীর দীর্ঘ ১৪ বছরের অবর্ণনীয় দুর্ভোগের পর ৯৭ শতাংশ কাজ শেষে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত গাজীপুরসহ দেশের উত্তরের ১৮টি জেলার মানুষের যোগাযোগের জন্য চরম সংকট তৈরি করেছে। প্রকল্পটি বাতিলের সঠিক কারণ জনসমক্ষে তুলে ধরা, নির্মাণে দুর্নীতি বা পরিকল্পনাগত ত্রুটি থাকলে তা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এবং প্রয়োজনে স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে বিআরটি চালুর সুপারিশ করা হয়। এছাড়া বিআরটির বিকল্প হিসেবে অবিলম্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণের জোর দাবি জানানো হয়। পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, কৃষিজমি ভরাট, কালিয়াকৈরে বনভূমি দখল এবং শ্রীপুরের সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন কার্যকর করার প্রস্তাবও রাখা হয়।

সেমিনারে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, সারা দেশের মানুষ গাজীপুরে বসবাস করেন। তাই ঘনবসতিপূর্ণ এই জেলার উন্নয়ন স্থানীয় বাস্তবতা বিবেচনায় মহাপরিকল্পনার আওতায় আনতে হবে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সতর্ক করে বলেন, গাজীপুরের সার্বিক পরিবেশ এখন অত্যন্ত বিপন্ন। আগামী ১০০ বছরের টেকসই পরিকল্পনা গ্রহণ না করা হলে এলাকাটি দ্রুতই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান মন্তব্য করেন, বিআরটি প্রকল্পের মাধ্যমে সড়কের মাঝখানের জায়গা সংকুচিত করে উল্টো যানজট বাড়ানো হয়েছে। তিনি সড়কে আধুনিক শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির ট্রাফিক ক্যামেরা স্থাপন ও মাদকের বিরুদ্ধে সার্বিক সামাজিক প্রতিরোধের আহ্বান জানান।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী প্রশ্ন তোলেন, বিআরটি যদি বাতিলই হয়, তবে সরকার গাজীপুরবাসীর জন্য কী বিকল্প যোগাযোগব্যবস্থা তৈরি করবে তা পরিষ্কার করতে হবে। তিনি কাপাসিয়া পৌরসভা গঠন, জয়দেবপুরে পার্ক নির্মাণ এবং সাধারণ যাত্রীদের স্বার্থে অবিলম্বে বাসভাড়া কমানোর দাবি জানান।

উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে গাজীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ