ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্র্যাকে শিরিনের অনন্য ইতিহাস: ১৮ বারের দ্রুততম মানবী!

ছবি : সংগৃহীত
ফলো করুন

‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অধিকার করে টানা ১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবীর অনন্য গৌরব অর্জন করেছেন শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্বকারী এই অ্যাথলেট একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ১০০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তার মাত্র ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। তাঁর চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে ১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। অন্যদিকে ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আরেক অ্যাথলেট সুমাইয়া দেওয়ান।

এর আগে শুক্রবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এই জাতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

নিজের ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে শিরিন আক্তার জানান, খেলাধুলার এই ধারাবাহিকতা তিনি দীর্ঘদিন ধরে রাখতে চান। পাশাপাশি অ্যাকাডেমিক জীবনেও তিনি সমান মনোযোগী। যবিপ্রবিতে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করার পর উচ্চশিক্ষার অংশ হিসেবে বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগ : শিরিন দ্রুততম মানবী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ট্র্যাকে শিরিনের অনন্য ইতিহাস: ১৮ বারের দ্রুততম মানবী!

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অধিকার করে টানা ১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবীর অনন্য গৌরব অর্জন করেছেন শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্বকারী এই অ্যাথলেট একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ১০০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তার মাত্র ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। তাঁর চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে ১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। অন্যদিকে ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আরেক অ্যাথলেট সুমাইয়া দেওয়ান।

এর আগে শুক্রবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এই জাতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

নিজের ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে শিরিন আক্তার জানান, খেলাধুলার এই ধারাবাহিকতা তিনি দীর্ঘদিন ধরে রাখতে চান। পাশাপাশি অ্যাকাডেমিক জীবনেও তিনি সমান মনোযোগী। যবিপ্রবিতে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করার পর উচ্চশিক্ষার অংশ হিসেবে বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ