ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাইমা রহমানের জন্মদিনে মোকামতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

অর্থের অভাবে দীর্ঘকাল ধরে চোখের নানা জটিলতায় ভুগে দৃষ্টি হারানোর শঙ্কায় থাকা বগুড়ার মোকামতলা অঞ্চলের প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

মীর শাহে আলম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই সেবামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের প্রবীণ বাসিন্দা লাভলী বেওয়া বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও উন্নত চিকিৎসার সুযোগ পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে জানান, অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। ব্যারিস্টার জাইমা রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। শুধু লাভলী বেওয়াই নন, সৈয়দপুর গ্রামের বৃদ্ধা সাহেদা কিংবা নয়াপাড়া গ্রামের কছিমদ্দিনসহ চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাঁদের স্বজনদের চোখেমুখে স্বস্তির ছাপ দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিশেষ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রায় দুই হাজার সাধারণ রোগীকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া প্রায় ৬০০ জন জটিল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের (ক্যাটারাক্ট সার্জারি) সুব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই দিনব্যাপী এই সেবামূলক উদ্যোগের দ্বিতীয় দিনে রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীকে পড়াশোনায় উৎসাহ ও যোগাযোগ সহজ করতে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ : জাইমা রহমান মোকামতলায়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জাইমা রহমানের জন্মদিনে মোকামতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

অর্থের অভাবে দীর্ঘকাল ধরে চোখের নানা জটিলতায় ভুগে দৃষ্টি হারানোর শঙ্কায় থাকা বগুড়ার মোকামতলা অঞ্চলের প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

মীর শাহে আলম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই সেবামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের প্রবীণ বাসিন্দা লাভলী বেওয়া বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও উন্নত চিকিৎসার সুযোগ পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে জানান, অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। ব্যারিস্টার জাইমা রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। শুধু লাভলী বেওয়াই নন, সৈয়দপুর গ্রামের বৃদ্ধা সাহেদা কিংবা নয়াপাড়া গ্রামের কছিমদ্দিনসহ চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাঁদের স্বজনদের চোখেমুখে স্বস্তির ছাপ দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিশেষ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রায় দুই হাজার সাধারণ রোগীকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া প্রায় ৬০০ জন জটিল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের (ক্যাটারাক্ট সার্জারি) সুব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই দিনব্যাপী এই সেবামূলক উদ্যোগের দ্বিতীয় দিনে রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীকে পড়াশোনায় উৎসাহ ও যোগাযোগ সহজ করতে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ