ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া হারুন নামের আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির ‘সাগর নিবাস’ এলাকা সংলগ্ন সমুদ্র উপকূল থেকে হারুনের নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত পয়েন্টে ঢাকা থেকে আসা পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নামে। এ সময় ভাটার টান ও সাগরের তীব্র ঢেউয়ের তোড়ে হঠাৎ করেই দলটির কয়েকজন সদস্য গভীর পানিতে ভেসে যান। সাগরে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সৈকতকর্মীরা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু নিশ্চিত হয়। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া হারুন ছাড়াও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩) এবং শহীদুল ইসলাম (২৩)। অন্যদিকে এ ঘটনায় নিখোঁজদের মধ্যে রয়েছেন ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাবিবুর রহমানের ছেলে নাফিসুল হক নিবিড় (২২)। এখনও নিখোঁজ থাকা বাকি পর্যটকদের উদ্ধারে সৈকতের বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লর রহমান দুর্ঘটনার বিষয়ে জানান, মেরিনা রিসোর্টের অদূরে সাগরে নেমে পর্যটকদের দলটি তীব্র স্রোতের কবলে পড়ে ভেসে যায়। স্থানীয়দের তৎপরতায় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে পুলিশ এবং সিভিল ডিফেন্সের যৌথ অভিযান অব্যাহত রাখা হয়েছে।

ট্যাগ : কক্সবাজার হিমছড়ি দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া হারুন নামের আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির ‘সাগর নিবাস’ এলাকা সংলগ্ন সমুদ্র উপকূল থেকে হারুনের নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত পয়েন্টে ঢাকা থেকে আসা পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নামে। এ সময় ভাটার টান ও সাগরের তীব্র ঢেউয়ের তোড়ে হঠাৎ করেই দলটির কয়েকজন সদস্য গভীর পানিতে ভেসে যান। সাগরে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সৈকতকর্মীরা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু নিশ্চিত হয়। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া হারুন ছাড়াও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩) এবং শহীদুল ইসলাম (২৩)। অন্যদিকে এ ঘটনায় নিখোঁজদের মধ্যে রয়েছেন ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাবিবুর রহমানের ছেলে নাফিসুল হক নিবিড় (২২)। এখনও নিখোঁজ থাকা বাকি পর্যটকদের উদ্ধারে সৈকতের বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লর রহমান দুর্ঘটনার বিষয়ে জানান, মেরিনা রিসোর্টের অদূরে সাগরে নেমে পর্যটকদের দলটি তীব্র স্রোতের কবলে পড়ে ভেসে যায়। স্থানীয়দের তৎপরতায় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে পুলিশ এবং সিভিল ডিফেন্সের যৌথ অভিযান অব্যাহত রাখা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ