ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

দিনব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসেবে খুলনা ও বাগেরহাট জেলা সফরে গিয়ে খুলনার উপকূলীয় উপজেলা দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থাপিত অস্থায়ী হেলিপ্যাডে নিরাপদে অবতরণ করে।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় তেজগাঁওয়ে পৌঁছে তিনি হেলিকপ্টারযোগে সুন্দরবনের আকাশসীমার দিকে যাত্রা করেন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় তিনি আকাশপথ থেকে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল এবং উপকূলীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রশাসনিক সফরসূচি অনুযায়ী, দাকোপের নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের নৌঘাঁটি ‘বানৌজা মোংলা’র উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর পৌনে ১টায় সেখানে পৌঁছানোর পর তিনি ওয়ার্করুমের উদ্দেশে যাবেন এবং দুপুর ১টায় মধ্যাহ্নবিরতিতে অংশ নেবেন। এ সময় তাঁর সঙ্গে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুম সভাকক্ষে স্থানীয় উন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দুপুর ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের প্রধান জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হয়ে বেলা ৩টায় জেটি কার্যক্রম সরাসরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা সোয়া ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করে বেলা সাড়ে ৩টায় প্রকল্প এলাকাটি ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় তেজগাঁওয়ে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে সম্পূর্ণ অরাজনৈতিক ও প্রশাসনিক হিসেবে রাখা হয়েছে, যার কারণে দলীয় নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করে কেবল দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, এসআরবি, পুলিশ এবং সাদা পোশাকে নিশ্ছিদ্র গোয়েন্দা নজরদারি জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

দিনব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসেবে খুলনা ও বাগেরহাট জেলা সফরে গিয়ে খুলনার উপকূলীয় উপজেলা দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ২৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থাপিত অস্থায়ী হেলিপ্যাডে নিরাপদে অবতরণ করে।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় তেজগাঁওয়ে পৌঁছে তিনি হেলিকপ্টারযোগে সুন্দরবনের আকাশসীমার দিকে যাত্রা করেন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় তিনি আকাশপথ থেকে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল এবং উপকূলীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রশাসনিক সফরসূচি অনুযায়ী, দাকোপের নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের নৌঘাঁটি ‘বানৌজা মোংলা’র উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর পৌনে ১টায় সেখানে পৌঁছানোর পর তিনি ওয়ার্করুমের উদ্দেশে যাবেন এবং দুপুর ১টায় মধ্যাহ্নবিরতিতে অংশ নেবেন। এ সময় তাঁর সঙ্গে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুম সভাকক্ষে স্থানীয় উন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দুপুর ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের প্রধান জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হয়ে বেলা ৩টায় জেটি কার্যক্রম সরাসরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা সোয়া ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করে বেলা সাড়ে ৩টায় প্রকল্প এলাকাটি ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় তেজগাঁওয়ে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে সম্পূর্ণ অরাজনৈতিক ও প্রশাসনিক হিসেবে রাখা হয়েছে, যার কারণে দলীয় নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করে কেবল দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তায় প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, এসআরবি, পুলিশ এবং সাদা পোশাকে নিশ্ছিদ্র গোয়েন্দা নজরদারি জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ