ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

ছবি : সংগৃহীত
ফলো করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার পর তিনি প্রেস ক্লাব প্রাঙ্গণে পৌঁছান। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করবেন এবং সার্বিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা নিজেই জানান ইশরাক হোসেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

ফেসবুক পোস্টে পদত্যাগের প্রেক্ষাপট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়ার প্রতি ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

মন্ত্রী পদ ছাড়লেও মাঠপর্যায়ে মাদকের বিরুদ্ধে সামাজিক লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় এলাকার আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন বস্তিতে নিজস্ব উদ্যোগে মাদকবিরোধী অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক। সেখান থেকে মাদক কারবারে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে ওই অভিযানের সময় প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এর জেরে রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। রাতে সেটিকে ‘গুজব’ দাবি করলেও সোমবার দুপুরে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগের চূড়ান্ত ইতি টানছেন ইশরাক।

ট্যাগ : ইশরাক হোসেন পদত্যাগ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার পর তিনি প্রেস ক্লাব প্রাঙ্গণে পৌঁছান। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করবেন এবং সার্বিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা নিজেই জানান ইশরাক হোসেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

ফেসবুক পোস্টে পদত্যাগের প্রেক্ষাপট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়ার প্রতি ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

মন্ত্রী পদ ছাড়লেও মাঠপর্যায়ে মাদকের বিরুদ্ধে সামাজিক লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় এলাকার আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন বস্তিতে নিজস্ব উদ্যোগে মাদকবিরোধী অভিযানে যান প্রতিমন্ত্রী ইশরাক। সেখান থেকে মাদক কারবারে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে ওই অভিযানের সময় প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এর জেরে রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। রাতে সেটিকে ‘গুজব’ দাবি করলেও সোমবার দুপুরে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগের চূড়ান্ত ইতি টানছেন ইশরাক।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ