ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

ছবি : সংগৃহীত
ফলো করুন

দলীয় পর্যায় থেকে কোনো চাপ ছিল না বরং সম্পূর্ণ নিজের সিদ্ধান্তেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন বলে স্পষ্ট মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার ঠিক পূর্বমুহূর্তে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ‘বিশেষ কারণে’ পদত্যাগ করতে হচ্ছে বলে উল্লেখ করলেও সেই কারণের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশরাক হোসেন বলেন, “একটি বিশেষ কারণে আমাকে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ সবসময় চলবে।” পদত্যাগের পেছনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে গিয়েই মূলত আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে, যা দলের ইচ্ছার বিরুদ্ধেই। দল চায়নি আমি পদত্যাগ করি, আমি সম্পূর্ণ নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাঠপর্যায়ে কোনো আপস করবেন না উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে রাজপথে নামব এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করব।”

উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) নিজ নির্বাচনি এলাকার (ঢাকা-৬) গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারের ভেতরে ও বাইরে ব্যাপক তোলপাড় শুরু হয়। এর রেশ ধরেই সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এসে পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান তিনি।

ট্যাগ : ইশরাক হোসেন পদত্যাগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

দলীয় পর্যায় থেকে কোনো চাপ ছিল না বরং সম্পূর্ণ নিজের সিদ্ধান্তেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন বলে স্পষ্ট মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার ঠিক পূর্বমুহূর্তে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ‘বিশেষ কারণে’ পদত্যাগ করতে হচ্ছে বলে উল্লেখ করলেও সেই কারণের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশরাক হোসেন বলেন, “একটি বিশেষ কারণে আমাকে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ সবসময় চলবে।” পদত্যাগের পেছনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে গিয়েই মূলত আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে, যা দলের ইচ্ছার বিরুদ্ধেই। দল চায়নি আমি পদত্যাগ করি, আমি সম্পূর্ণ নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাঠপর্যায়ে কোনো আপস করবেন না উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে রাজপথে নামব এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করব।”

উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) নিজ নির্বাচনি এলাকার (ঢাকা-৬) গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারের ভেতরে ও বাইরে ব্যাপক তোলপাড় শুরু হয়। এর রেশ ধরেই সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এসে পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ