ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দায় পাকিস্তান ও মিশর

ফাইল ছবি
ফলো করুন

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও মিশর। ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলার নিন্দা জানিয়ে দুই দেশ আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি নিজ নিজ দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার নিন্দা জানান তারা।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বিশেষ করে পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গঠিত ‘আর-৪’ কাঠামোর আওতায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন ইসহাক দার ও বদর আবদেলাত্তি।

আঞ্চলিক সমস্যা মোকাবিলায় এই চার দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন তারা। পাশাপাশি আর-৪ কাঠামোর পরবর্তী বৈঠকের অপেক্ষায় থাকার কথাও জানান দুই পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ওই ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরাকের রাজধানী বাগদাদে চলমান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় আঞ্চলিক সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন ইসহাক দার।

আলোচনা শেষে পাকিস্তান ও ইরানের দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ট্যাগ : সৌদি আরব পাকিস্তান মিশর হুতি গোষ্ঠী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দায় পাকিস্তান ও মিশর

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও মিশর। ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলার নিন্দা জানিয়ে দুই দেশ আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি নিজ নিজ দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার নিন্দা জানান তারা।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বিশেষ করে পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গঠিত ‘আর-৪’ কাঠামোর আওতায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন ইসহাক দার ও বদর আবদেলাত্তি।

আঞ্চলিক সমস্যা মোকাবিলায় এই চার দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন তারা। পাশাপাশি আর-৪ কাঠামোর পরবর্তী বৈঠকের অপেক্ষায় থাকার কথাও জানান দুই পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ওই ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরাকের রাজধানী বাগদাদে চলমান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় আঞ্চলিক সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন ইসহাক দার।

আলোচনা শেষে পাকিস্তান ও ইরানের দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ