ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ই'রানে ইরাকি যুবকের মৃ'ত্যু'দণ্ড

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মোহাম্মদ নাবিল (২৮) নামের এক ইরাকি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১১ অক্টোবর দেশটির রাস্ত শহরের লাকান কারাগারে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়। তবে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি বা ঘোষণা প্রকাশ করেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইরানওয়্যার’-এর এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত মোহাম্মদ নাবিল ইরাকের হাদিথা শহরের বাসিন্দা ছিলেন। প্রাপ্ত তথ্যমতে, তিনি অবৈধভাবে ইরানে প্রবেশ করে ফুমান শহরের একটি আবাসিক ভবনে কেয়ারটেকার হিসেবে জীবিকা নির্বাহ করছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে ফুমান থেকে গ্রেপ্তার করে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তারের পর নাবিলকে টানা পাঁচ মাস গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় আটকে রেখে চরম শারীরিক নির্যাতন চালানো হয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদের সময় মোহাম্মদ নাবিল সৌদি আরব কিংবা রিয়াদের কোনো গোয়েন্দা বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, সৌদি আরবের কোনো গুপ্তচরবৃত্তির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই; বরং তাঁর ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় কর্মকাণ্ডের কারণেই ইরানি নিরাপত্তা বাহিনী তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে গ্রেপ্তার করেছে। তবে সমস্ত দাবি নাকচ করে শেষ পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

ট্যাগ : ইরান মৃত্যুদণ্ড সৌদি গুপ্তচরবৃত্তি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ই'রানে ইরাকি যুবকের মৃ'ত্যু'দণ্ড

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মোহাম্মদ নাবিল (২৮) নামের এক ইরাকি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১১ অক্টোবর দেশটির রাস্ত শহরের লাকান কারাগারে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়। তবে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি বা ঘোষণা প্রকাশ করেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইরানওয়্যার’-এর এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত মোহাম্মদ নাবিল ইরাকের হাদিথা শহরের বাসিন্দা ছিলেন। প্রাপ্ত তথ্যমতে, তিনি অবৈধভাবে ইরানে প্রবেশ করে ফুমান শহরের একটি আবাসিক ভবনে কেয়ারটেকার হিসেবে জীবিকা নির্বাহ করছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে ফুমান থেকে গ্রেপ্তার করে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তারের পর নাবিলকে টানা পাঁচ মাস গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় আটকে রেখে চরম শারীরিক নির্যাতন চালানো হয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদের সময় মোহাম্মদ নাবিল সৌদি আরব কিংবা রিয়াদের কোনো গোয়েন্দা বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, সৌদি আরবের কোনো গুপ্তচরবৃত্তির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই; বরং তাঁর ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় কর্মকাণ্ডের কারণেই ইরানি নিরাপত্তা বাহিনী তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে গ্রেপ্তার করেছে। তবে সমস্ত দাবি নাকচ করে শেষ পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ