ঢাকা, বাংলাদেশ
১৯° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

রেলওয়েকে যাত্রী ও জনবান্ধব করা হবে: রেলমন্ত্রী

রেলওয়েকে যাত্রী ও জনবান্ধব করা হবে: রেলমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ রেলওয়ের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এনে প্রতিষ্ঠানটিকে যাত্রী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে রেলওয়ের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বিদেশি যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ রেলওয়ের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের যোগাযোগব্যবস্থায় রেলওয়ের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি বর্তমান প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার অতীত ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় এটি দেশের অন্যতম প্রতিষ্ঠিত ও সুপরিচিত রেলওয়ে কারখানা ছিল। দেশের রেলশিল্পের সক্ষমতা ও ঐতিহ্যের পরিচয় বহন করত প্রতিষ্ঠানটি।

তিনি জানান, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত কারখানাটির প্রয়োজনীয়তা সময়ের সঙ্গে আরও বেড়েছে। তবে পর্যাপ্ত সরকারি মনোযোগ ও কার্যকর উদ্যোগের অভাবে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত সম্প্রসারণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

কারখানার উৎপাদন সক্ষমতার পরিবর্তন তুলে ধরে রেলমন্ত্রী বলেন, অতীতে এখানে রেলকোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রায় ১২ হাজার ধরনের ক্ষুদ্র ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রাংশ তৈরি করা হতো। বর্তমানে প্রয়োজনীয় যন্ত্রাংশের মধ্যে মাত্র ৬৫৪টির মতো উৎপাদন করা হচ্ছে।

ফলে রেলওয়ের প্রয়োজনীয় অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এই আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান মন্ত্রী।

কারখানায় চলমান কোচ মেরামতের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমানে যেভাবে রেলকোচ মেরামত করা হচ্ছে, তা প্রত্যাশিত মানের নয়। এ কাজে আরও উন্নত মান নিশ্চিত করতে হবে।

রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে প্রায় ৪০০টি কোচ মেরামতের অপেক্ষায় রয়েছে। এসব কোচের প্রতিটির মেরামতকাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া সৈয়দপুর রেলওয়ে কারখানার জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। কারখানার উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ : শেখ রবিউল আলম বাংলাদেশ রেলওয়ে রেলপথমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


রেলওয়েকে যাত্রী ও জনবান্ধব করা হবে: রেলমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ রেলওয়ের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এনে প্রতিষ্ঠানটিকে যাত্রী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে রেলওয়ের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বিদেশি যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ রেলওয়ের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দেশের যোগাযোগব্যবস্থায় রেলওয়ের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি বর্তমান প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার অতীত ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় এটি দেশের অন্যতম প্রতিষ্ঠিত ও সুপরিচিত রেলওয়ে কারখানা ছিল। দেশের রেলশিল্পের সক্ষমতা ও ঐতিহ্যের পরিচয় বহন করত প্রতিষ্ঠানটি।

তিনি জানান, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত কারখানাটির প্রয়োজনীয়তা সময়ের সঙ্গে আরও বেড়েছে। তবে পর্যাপ্ত সরকারি মনোযোগ ও কার্যকর উদ্যোগের অভাবে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত সম্প্রসারণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

কারখানার উৎপাদন সক্ষমতার পরিবর্তন তুলে ধরে রেলমন্ত্রী বলেন, অতীতে এখানে রেলকোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রায় ১২ হাজার ধরনের ক্ষুদ্র ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রাংশ তৈরি করা হতো। বর্তমানে প্রয়োজনীয় যন্ত্রাংশের মধ্যে মাত্র ৬৫৪টির মতো উৎপাদন করা হচ্ছে।

ফলে রেলওয়ের প্রয়োজনীয় অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এই আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান মন্ত্রী।

কারখানায় চলমান কোচ মেরামতের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমানে যেভাবে রেলকোচ মেরামত করা হচ্ছে, তা প্রত্যাশিত মানের নয়। এ কাজে আরও উন্নত মান নিশ্চিত করতে হবে।

রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে প্রায় ৪০০টি কোচ মেরামতের অপেক্ষায় রয়েছে। এসব কোচের প্রতিটির মেরামতকাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া সৈয়দপুর রেলওয়ে কারখানার জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। কারখানার উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ