ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

লিভারপুল-সিটি ম্যাচে বিশৃঙ্খলা, পুলিশ কর্মকর্তা আহত

লিভারপুল-সিটি ম্যাচে বিশৃঙ্খলা, পুলিশ কর্মকর্তা আহত
ছবি : সংগৃহিত
ফলো করুন

ইংলিশ ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচকে কেন্দ্র করে অ্যানফিল্ড স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলার ঘটনায় ১০ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তা মুখে গুরুতর আঘাত পেয়েছেন।

রোববার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচ ঘিরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশ।

ম্যাচের আগে থেকেই স্টেডিয়ামের বাইরে উত্তেজনা বিরাজ করছিল। কয়েক শ সমর্থক অ্যানফিল্ডের সামনে জড়ো হওয়ায় ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের বহনকারী বাসটি পেছনের প্রবেশপথ ব্যবহার করে স্টেডিয়ামে ঢোকে।

মাঠের ভেতরেও উত্তেজনার প্রকাশ ঘটে। বিভিন্ন ব্যানার প্রদর্শনের পাশাপাশি সিটির খেলোয়াড়দের উদ্দেশে ক্ষুব্ধ স্লোগান ও দুয়োধ্বনি দেন সমর্থকদের একাংশ।

আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করার রায়ের পর লিভারপুলের মাঠে এটিই ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ। ওই রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে ম্যানচেস্টার সিটি।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, ম্যাচ ঘিরে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অতীতের মর্মান্তিক ঘটনা নিয়ে বিদ্রূপাত্মক স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া একজনকে পুলিশ কর্মকর্তাদের ওপর দুটি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও একজন।

মারামারি ও সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে দুজন এবং মাঠে অস্বাভাবিক কোনো বস্তু নিক্ষেপের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে অ্যানফিল্ড রোডে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় একজন পুলিশ কর্মকর্তা মুখে গুরুতর আঘাত পান।

ওই সময় স্টেডিয়াম থেকে সমর্থকেরা বের হচ্ছিলেন। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে ফুটবল ম্যাচে অতীতের ট্র্যাজেডি নিয়ে বিদ্রূপাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান জানিয়েছে মার্সিসাইড পুলিশ।

পুলিশের প্রধান পরিদর্শক লিন হোবিন বলেন, এ ধরনের স্লোগান অতীতের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনদের গভীরভাবে আঘাত করে। ফুটবলকে কেন্দ্র করে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ফুটবল ক্লাবগুলোর সঙ্গে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারের ঘটনাগুলো অন্য সমর্থকদের জন্য সতর্কবার্তা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

লিন হোবিন আরও সতর্ক করেন, এ ধরনের আচরণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার হওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

অ্যানফিল্ডে ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আপত্তিকর স্লোগান ও পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনায় সমর্থকদের আচরণ এবং স্টেডিয়ামের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ট্যাগ : লিভারপুল প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


লিভারপুল-সিটি ম্যাচে বিশৃঙ্খলা, পুলিশ কর্মকর্তা আহত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ইংলিশ ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচকে কেন্দ্র করে অ্যানফিল্ড স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলার ঘটনায় ১০ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তা মুখে গুরুতর আঘাত পেয়েছেন।

রোববার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচ ঘিরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশ।

ম্যাচের আগে থেকেই স্টেডিয়ামের বাইরে উত্তেজনা বিরাজ করছিল। কয়েক শ সমর্থক অ্যানফিল্ডের সামনে জড়ো হওয়ায় ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের বহনকারী বাসটি পেছনের প্রবেশপথ ব্যবহার করে স্টেডিয়ামে ঢোকে।

মাঠের ভেতরেও উত্তেজনার প্রকাশ ঘটে। বিভিন্ন ব্যানার প্রদর্শনের পাশাপাশি সিটির খেলোয়াড়দের উদ্দেশে ক্ষুব্ধ স্লোগান ও দুয়োধ্বনি দেন সমর্থকদের একাংশ।

আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করার রায়ের পর লিভারপুলের মাঠে এটিই ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ। ওই রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে ম্যানচেস্টার সিটি।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, ম্যাচ ঘিরে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অতীতের মর্মান্তিক ঘটনা নিয়ে বিদ্রূপাত্মক স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া একজনকে পুলিশ কর্মকর্তাদের ওপর দুটি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও একজন।

মারামারি ও সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে দুজন এবং মাঠে অস্বাভাবিক কোনো বস্তু নিক্ষেপের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে অ্যানফিল্ড রোডে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় একজন পুলিশ কর্মকর্তা মুখে গুরুতর আঘাত পান।

ওই সময় স্টেডিয়াম থেকে সমর্থকেরা বের হচ্ছিলেন। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে ফুটবল ম্যাচে অতীতের ট্র্যাজেডি নিয়ে বিদ্রূপাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান জানিয়েছে মার্সিসাইড পুলিশ।

পুলিশের প্রধান পরিদর্শক লিন হোবিন বলেন, এ ধরনের স্লোগান অতীতের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনদের গভীরভাবে আঘাত করে। ফুটবলকে কেন্দ্র করে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ফুটবল ক্লাবগুলোর সঙ্গে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারের ঘটনাগুলো অন্য সমর্থকদের জন্য সতর্কবার্তা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

লিন হোবিন আরও সতর্ক করেন, এ ধরনের আচরণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার হওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

অ্যানফিল্ডে ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আপত্তিকর স্লোগান ও পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনায় সমর্থকদের আচরণ এবং স্টেডিয়ামের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ