ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভূমিকম্পের আগেই বাজবে মসজিদের মাইক, নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

ভূমিকম্পের আগেই বাজবে মসজিদের মাইক, নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়ায় দুর্গম এলাকার মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিতে মসজিদের মাইক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি পরীক্ষামূলক এই প্রকল্পে ভূমিকম্প শনাক্ত হওয়ার পর আজানের জন্য ব্যবহৃত মাইক দিয়ে সতর্কসংকেত দেওয়া যায় কি না, তা যাচাই করা হবে।

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ প্রতিরোধ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ইনোউ হিরোশির নেতৃত্বে ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। লক্ষ্য, জাপানের মতো কার্যকর ভূমিকম্পের আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলা।

ইনোউর মতে, ইন্দোনেশিয়ার প্রায় প্রতিটি জনপদেই মসজিদ রয়েছে। এসব মসজিদে আগে থেকেই মাইক স্থাপন করা আছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও করা হয়। ফলে নতুন অবকাঠামো তৈরি না করেই বিপুলসংখ্যক মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছানো সম্ভব হতে পারে।

প্রায় দুই দশক আগে সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প নিয়ে গবেষণার সময় এ ধারণা আসে ইনোউর। ২০০৯ সালে পশ্চিম সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছিলেন। তাঁর মতে, কম্পন শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেও মানুষ সতর্ক হতে পারলে প্রাণহানি কমানো সম্ভব।

ইন্দোনেশিয়ায় কয়েক লাখ মসজিদ রয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এরই মধ্যে কয়েকটি মসজিদের মাইক ভূমিকম্প শনাক্তকারী সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে।

গবেষকদের মতে, কার্যকর আগাম সতর্কবার্তার জন্য দ্রুত সংকেত দেওয়ার ব্যবস্থা যেমন দরকার, তেমনি সেটি সচল রাখাও গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের সময় মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে ফোননির্ভর সতর্কবার্তা ব্যাহত হতে পারে। বিপরীতে, মসজিদের মাইক স্থানীয়ভাবে পরিচালিত হওয়ায় এগুলো বিকল্প মাধ্যম হিসেবে কাজে আসতে পারে।

ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা ও উদ্ভাবন সংস্থার জ্যেষ্ঠ গবেষক আন্দি একা সাকিয়া বলেন, প্রকল্পটি সফল হলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার ক্ষেত্রে এটি বড় অগ্রগতি হতে পারে। তবে এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য সতর্কসংকেত প্রচার শুরু হয়নি।

গবেষকদের হিসাবে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কোনো এলাকায় কম্পন পৌঁছানোর আগে মাত্র পাঁচ থেকে ১০ সেকেন্ড সময় পাওয়া যেতে পারে। তাই এই অল্প সময়ের মধ্যেই সতর্কবার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকল্পটি ২০৩০ সাল পর্যন্ত চলবে। মসজিদের পাশাপাশি স্কুলের মাইক, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে সতর্কবার্তা দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে।

ইন্দোনেশিয়া ও জাপান দুটিই প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। তাই ভূমিকম্প মোকাবিলায় দুই দেশেই আগাম সতর্কতা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ : ভূমিকম্প ইন্দোনেশিয়া মসজিদের মাইক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ভূমিকম্পের আগেই বাজবে মসজিদের মাইক, নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়ায় দুর্গম এলাকার মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিতে মসজিদের মাইক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি পরীক্ষামূলক এই প্রকল্পে ভূমিকম্প শনাক্ত হওয়ার পর আজানের জন্য ব্যবহৃত মাইক দিয়ে সতর্কসংকেত দেওয়া যায় কি না, তা যাচাই করা হবে।

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ প্রতিরোধ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ইনোউ হিরোশির নেতৃত্বে ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। লক্ষ্য, জাপানের মতো কার্যকর ভূমিকম্পের আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলা।

ইনোউর মতে, ইন্দোনেশিয়ার প্রায় প্রতিটি জনপদেই মসজিদ রয়েছে। এসব মসজিদে আগে থেকেই মাইক স্থাপন করা আছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও করা হয়। ফলে নতুন অবকাঠামো তৈরি না করেই বিপুলসংখ্যক মানুষের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছানো সম্ভব হতে পারে।

প্রায় দুই দশক আগে সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প নিয়ে গবেষণার সময় এ ধারণা আসে ইনোউর। ২০০৯ সালে পশ্চিম সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছিলেন। তাঁর মতে, কম্পন শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেও মানুষ সতর্ক হতে পারলে প্রাণহানি কমানো সম্ভব।

ইন্দোনেশিয়ায় কয়েক লাখ মসজিদ রয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় এরই মধ্যে কয়েকটি মসজিদের মাইক ভূমিকম্প শনাক্তকারী সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে।

গবেষকদের মতে, কার্যকর আগাম সতর্কবার্তার জন্য দ্রুত সংকেত দেওয়ার ব্যবস্থা যেমন দরকার, তেমনি সেটি সচল রাখাও গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের সময় মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে ফোননির্ভর সতর্কবার্তা ব্যাহত হতে পারে। বিপরীতে, মসজিদের মাইক স্থানীয়ভাবে পরিচালিত হওয়ায় এগুলো বিকল্প মাধ্যম হিসেবে কাজে আসতে পারে।

ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা ও উদ্ভাবন সংস্থার জ্যেষ্ঠ গবেষক আন্দি একা সাকিয়া বলেন, প্রকল্পটি সফল হলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার ক্ষেত্রে এটি বড় অগ্রগতি হতে পারে। তবে এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য সতর্কসংকেত প্রচার শুরু হয়নি।

গবেষকদের হিসাবে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কোনো এলাকায় কম্পন পৌঁছানোর আগে মাত্র পাঁচ থেকে ১০ সেকেন্ড সময় পাওয়া যেতে পারে। তাই এই অল্প সময়ের মধ্যেই সতর্কবার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকল্পটি ২০৩০ সাল পর্যন্ত চলবে। মসজিদের পাশাপাশি স্কুলের মাইক, রেডিও ও টেলিভিশনের মাধ্যমে সতর্কবার্তা দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে।

ইন্দোনেশিয়া ও জাপান দুটিই প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। তাই ভূমিকম্প মোকাবিলায় দুই দেশেই আগাম সতর্কতা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ