ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলালিংক কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত
ফলো করুন

গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ জুন) বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করা, গ্রাহকবান্ধব টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সাশ্রয়ী ইন্টারনেট সেবার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে হলে ডিভাইসের দাম আরও সাশ্রয়ী করতে হবে। এ ক্ষেত্রে বাংলালিংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যকর উদ্যোগ নিতে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল সেবা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সহজলভ্য করা গেলে শিক্ষা, ব্যবসা, কর্মসংস্থান ও নাগরিক সেবায় সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

বৈঠকে ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী প্যাকেজ ও সেবার বিষয়টি বিবেচনা করতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলালিংক কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ জুন) বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করা, গ্রাহকবান্ধব টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সাশ্রয়ী ইন্টারনেট সেবার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে হলে ডিভাইসের দাম আরও সাশ্রয়ী করতে হবে। এ ক্ষেত্রে বাংলালিংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যকর উদ্যোগ নিতে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল সেবা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সহজলভ্য করা গেলে শিক্ষা, ব্যবসা, কর্মসংস্থান ও নাগরিক সেবায় সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

বৈঠকে ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী প্যাকেজ ও সেবার বিষয়টি বিবেচনা করতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ