ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে ট্রোলিং, মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে ট্রোলিং, মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
ছবি: সংগৃহীত
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নেতিবাচক মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয় বলে মনে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে অনলাইনে কটাক্ষের শিকার হওয়ার দীর্ঘ সময় পর এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। অন্যকে খুশি করতে গিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারানো উচিত নয় বলেও মনে করেন এই অভিনেত্রী।

লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন ক্যাটরিনা। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং এবং ব্যক্তিগত আত্মবিশ্বাস ধরে রাখার বিষয়টি উঠে এসেছে।

অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’

নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করলে নিজের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন ক্যাটরিনা।

তিনি বলেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতাম, জীবনে আর এক পাও এগোতে পারতাম না।’

নিজের প্রতি আস্থা রাখার গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও চিয়ারলিডার হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না।’

গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। এরপর তাঁর শারীরিক গঠন ও সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিকর মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।

সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্ত। তবে এত দিন এ বিষয়ে প্রকাশ্যে নিজের প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা।

এবার নিজের বক্তব্যে তিনি মনে করিয়ে দিয়েছেন, জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না। কখনো সবকিছু প্রত্যাশামতো চলবে, আবার কখনো নিজের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে। এসব পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

ক্যাটরিনার ভাষায়, ‘কোনো সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কখনো কোনো কিছুই মনের মতো হবে না। কখনো আপনাকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’

অভিনেত্রীর বক্তব্যে নিজের প্রতি আস্থা রাখা এবং অন্যের নেতিবাচক মন্তব্যকে জীবনের নিয়ামক হতে না দেওয়ার বার্তা উঠে এসেছে। মাতৃত্বের পর নারীর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

ট্যাগ : বলিউড ক্যাটরিনা কাইফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে ট্রোলিং, মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নেতিবাচক মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয় বলে মনে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে অনলাইনে কটাক্ষের শিকার হওয়ার দীর্ঘ সময় পর এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। অন্যকে খুশি করতে গিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারানো উচিত নয় বলেও মনে করেন এই অভিনেত্রী।

লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন ক্যাটরিনা। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং এবং ব্যক্তিগত আত্মবিশ্বাস ধরে রাখার বিষয়টি উঠে এসেছে।

অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’

নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করলে নিজের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন ক্যাটরিনা।

তিনি বলেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতাম, জীবনে আর এক পাও এগোতে পারতাম না।’

নিজের প্রতি আস্থা রাখার গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও চিয়ারলিডার হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না।’

গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। এরপর তাঁর শারীরিক গঠন ও সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিকর মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।

সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্ত। তবে এত দিন এ বিষয়ে প্রকাশ্যে নিজের প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা।

এবার নিজের বক্তব্যে তিনি মনে করিয়ে দিয়েছেন, জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না। কখনো সবকিছু প্রত্যাশামতো চলবে, আবার কখনো নিজের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে। এসব পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

ক্যাটরিনার ভাষায়, ‘কোনো সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কখনো কোনো কিছুই মনের মতো হবে না। কখনো আপনাকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’

অভিনেত্রীর বক্তব্যে নিজের প্রতি আস্থা রাখা এবং অন্যের নেতিবাচক মন্তব্যকে জীবনের নিয়ামক হতে না দেওয়ার বার্তা উঠে এসেছে। মাতৃত্বের পর নারীর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ