ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় তাজমিন হ'ত্যা: ঘা'তক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের

কুমিল্লায় তাজমিন হ'ত্যা: ঘা'তক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের
ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লার লালমাই উপজেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীতে তাঁর ভাইয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডে সুমন একাই সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের নিথর দেহ উদ্ধার করা হয়। মরদেহের অদূরেই কাঁচিকাটা-হরিশ্চর সড়কের পাশে ফেলে রাখা অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ। স্থানীয়রা সকালে ধানক্ষেতের আইলের পাশে মুখে মাটি চাপা এবং গলায় শক্ত করে গামছা পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডি ও পিবিআই-এর ক্রাইম সিন ইউনিট।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ্ জানান, তাজমিনের শরীরে বাহ্যিক বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ সুমনের খালাশাশুড়ি, বোন ও ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমন পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় রাতের বেলায় অটোরিকশা চালাতেন এবং তিনি মাদকাসক্ত ছিলেন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুমনকে কুমিল্লায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আর কেউ সহযোগী হিসেবে ছিল কি না কিংবা কী উদ্দেশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, ঘটনাটির ছায়াতদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য ও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

ট্যাগ : লালমাই থানা মিল্লা তাজমিন হত্যা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


কুমিল্লায় তাজমিন হ'ত্যা: ঘা'তক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার লালমাই উপজেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীতে তাঁর ভাইয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডে সুমন একাই সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের নিথর দেহ উদ্ধার করা হয়। মরদেহের অদূরেই কাঁচিকাটা-হরিশ্চর সড়কের পাশে ফেলে রাখা অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ। স্থানীয়রা সকালে ধানক্ষেতের আইলের পাশে মুখে মাটি চাপা এবং গলায় শক্ত করে গামছা পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডি ও পিবিআই-এর ক্রাইম সিন ইউনিট।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ্ জানান, তাজমিনের শরীরে বাহ্যিক বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ সুমনের খালাশাশুড়ি, বোন ও ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমন পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় রাতের বেলায় অটোরিকশা চালাতেন এবং তিনি মাদকাসক্ত ছিলেন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুমনকে কুমিল্লায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আর কেউ সহযোগী হিসেবে ছিল কি না কিংবা কী উদ্দেশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, ঘটনাটির ছায়াতদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য ও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ