ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
ছবি : সংগৃহীত
ফলো করুন

বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের বেনামি মালিকানাধীন আন্তর্জাতিক কল আদান-প্রদানকারী প্রতিষ্ঠান ‘ফার্স্টকম’কে নিয়মের বাইরে গিয়ে বিশেষ সুবিধা দিয়ে পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিরুদ্ধে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর সংস্থাটির জারি করা একটি নতুন নির্দেশনাকে কেন্দ্র করে টেলিকম খাতে এই বিতর্ক নতুন করে জোরালো হয়েছে।

অভিযোগ রয়েছে, বকেয়া পরিশোধ ও ব্যাংক গ্যারান্টি ছাড়া প্রচলিত বাজার শৃঙ্খলা পাশ কাটিয়ে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম পরিচালনার একতরফা সুবিধা দেওয়া হয়েছে। তবে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানিয়েছেন, বিটিআরসি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের সুবিধার জন্য কাজ করে না এবং প্রচলিত আইন মেনেই ৩০ সেপ্টেম্বরের নির্দেশনা জারি করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিটিআরসির মহাপরিচালক শফিউল আজম পারভেজ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আন্তর্জাতিক কল লেনদেনের সঙ্গে যুক্ত আইজিডব্লিউ অপারেটররা কমন ইন্টারন্যাশনাল পয়েন্টে (সিআইপি) পৃথকভাবে ইন্টার অপারেটর এক্সচেঞ্জ (আইওএক্স) সুইচ বসিয়ে কার্যক্রম চালাতে পারবে। এতদিন সব অপারেটর সম্মিলিতভাবে একই সিআইপি নেটওয়ার্কে যুক্ত থাকায় রাজস্ব ভাগাভাগি ও নজরদারিতে স্বচ্ছতা বজায় ছিল।

অভিযোগ উঠেছে, ফার্স্টকম কোনো ধরনের আগাম ব্যাংক গ্যারান্টি প্রদান এবং অন্য অপারেটরদের প্রায় আড়াই কোটি টাকার বকেয়া নিষ্পত্তি না করেই সম্মিলিত প্ল্যাটফর্মে যুক্ত হতে চেয়েছিল। অন্য অপারেটরদের তীব্র আপত্তির মুখে সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরই মধ্যরাতে বিটিআরসি এই পৃথক সুইচ স্থাপনের বিতর্কিত নির্দেশনা জারি করে।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর বকেয়া ও অনিয়মের দায়ে ফার্স্টকমের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে ‘বকেয়া না মেটালে নতুন টপোলজিতে সুযোগ নেই’ বলে শর্ত দেওয়া হলেও একই বছরের ডিসেম্বরে রহস্যজনকভাবে ফার্স্টকমের ১০০ শতাংশ অপারেশনাল ক্যাপ প্রত্যাহার করা হয়। এমনকি ২০২৬ সালের ১৫ মার্চের বিটিআরসির মিটিং মিনিটসে অন্য অপারেটরদের সঙ্গে সমঝোতার ভুয়া তথ্য উপস্থাপনের অভিযোগ ওঠে এবং ১৬ মার্চ প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ কার্যক্রমের অনুমতি দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ফার্স্টকমের ৭৭ শতাংশের বেশি শেয়ার রয়েছে ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত এস আলম সংশ্লিষ্টদের বেনামে, যার বড় অংশীদার ‘জেনেসিস টেক্সটাইল’ ও ‘লায়ন সিকিউরিটিজ’। বাকি শেয়ার সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও তাঁর পরিবারের। দুদকের আবেদনে আদালতের নির্দেশে এস আলমের যে ৪২টি কোম্পানির সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে এ দুটি প্রতিষ্ঠানও রয়েছে। আদালতের আদেশের পরও এমন একটি প্রতিষ্ঠান কীভাবে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে পুনঃসুবিধা পায়, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্র: যুগান্তর

ট্যাগ : বিটিআরসি নির্দেশনা ফার্স্টকম কেলেঙ্কারি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের বেনামি মালিকানাধীন আন্তর্জাতিক কল আদান-প্রদানকারী প্রতিষ্ঠান ‘ফার্স্টকম’কে নিয়মের বাইরে গিয়ে বিশেষ সুবিধা দিয়ে পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিরুদ্ধে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর সংস্থাটির জারি করা একটি নতুন নির্দেশনাকে কেন্দ্র করে টেলিকম খাতে এই বিতর্ক নতুন করে জোরালো হয়েছে।

অভিযোগ রয়েছে, বকেয়া পরিশোধ ও ব্যাংক গ্যারান্টি ছাড়া প্রচলিত বাজার শৃঙ্খলা পাশ কাটিয়ে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম পরিচালনার একতরফা সুবিধা দেওয়া হয়েছে। তবে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে জানিয়েছেন, বিটিআরসি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের সুবিধার জন্য কাজ করে না এবং প্রচলিত আইন মেনেই ৩০ সেপ্টেম্বরের নির্দেশনা জারি করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিটিআরসির মহাপরিচালক শফিউল আজম পারভেজ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আন্তর্জাতিক কল লেনদেনের সঙ্গে যুক্ত আইজিডব্লিউ অপারেটররা কমন ইন্টারন্যাশনাল পয়েন্টে (সিআইপি) পৃথকভাবে ইন্টার অপারেটর এক্সচেঞ্জ (আইওএক্স) সুইচ বসিয়ে কার্যক্রম চালাতে পারবে। এতদিন সব অপারেটর সম্মিলিতভাবে একই সিআইপি নেটওয়ার্কে যুক্ত থাকায় রাজস্ব ভাগাভাগি ও নজরদারিতে স্বচ্ছতা বজায় ছিল।

অভিযোগ উঠেছে, ফার্স্টকম কোনো ধরনের আগাম ব্যাংক গ্যারান্টি প্রদান এবং অন্য অপারেটরদের প্রায় আড়াই কোটি টাকার বকেয়া নিষ্পত্তি না করেই সম্মিলিত প্ল্যাটফর্মে যুক্ত হতে চেয়েছিল। অন্য অপারেটরদের তীব্র আপত্তির মুখে সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরই মধ্যরাতে বিটিআরসি এই পৃথক সুইচ স্থাপনের বিতর্কিত নির্দেশনা জারি করে।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর বকেয়া ও অনিয়মের দায়ে ফার্স্টকমের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে ‘বকেয়া না মেটালে নতুন টপোলজিতে সুযোগ নেই’ বলে শর্ত দেওয়া হলেও একই বছরের ডিসেম্বরে রহস্যজনকভাবে ফার্স্টকমের ১০০ শতাংশ অপারেশনাল ক্যাপ প্রত্যাহার করা হয়। এমনকি ২০২৬ সালের ১৫ মার্চের বিটিআরসির মিটিং মিনিটসে অন্য অপারেটরদের সঙ্গে সমঝোতার ভুয়া তথ্য উপস্থাপনের অভিযোগ ওঠে এবং ১৬ মার্চ প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ কার্যক্রমের অনুমতি দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ফার্স্টকমের ৭৭ শতাংশের বেশি শেয়ার রয়েছে ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত এস আলম সংশ্লিষ্টদের বেনামে, যার বড় অংশীদার ‘জেনেসিস টেক্সটাইল’ ও ‘লায়ন সিকিউরিটিজ’। বাকি শেয়ার সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও তাঁর পরিবারের। দুদকের আবেদনে আদালতের নির্দেশে এস আলমের যে ৪২টি কোম্পানির সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে এ দুটি প্রতিষ্ঠানও রয়েছে। আদালতের আদেশের পরও এমন একটি প্রতিষ্ঠান কীভাবে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে পুনঃসুবিধা পায়, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্র: যুগান্তর


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ