ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিপি ওয়ার্ল্ডকে নতুন বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠা এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ লজিস্টিকস ও অবকাঠামো খাতে নতুন যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং লজিস্টিকস খাতের দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিশেষভাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যকার ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং সংলগ্ন ওভারফ্লো ইয়ার্ডের পরিচালনা, আধুনিকায়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেবে যা দেশের বন্দর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে ফ্রি ট্রেড জোন ও রেলকেন্দ্রিক আধুনিক আইসিডি গড়ে তোলার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য জানতে চাইলে, প্রতিষ্ঠানটি এসব খাতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার আগ্রহ প্রकट করে।

এছাড়া, দেশের সামুদ্রিক ও আঞ্চলিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সুযোগ-সুবিধাগুলো কাজে লাগানোর ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ডিপি ওয়ার্ল্ডকে নতুন বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠা এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ লজিস্টিকস ও অবকাঠামো খাতে নতুন যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং লজিস্টিকস খাতের দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিশেষভাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যকার ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং সংলগ্ন ওভারফ্লো ইয়ার্ডের পরিচালনা, আধুনিকায়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেবে যা দেশের বন্দর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে ফ্রি ট্রেড জোন ও রেলকেন্দ্রিক আধুনিক আইসিডি গড়ে তোলার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য জানতে চাইলে, প্রতিষ্ঠানটি এসব খাতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার আগ্রহ প্রकट করে।

এছাড়া, দেশের সামুদ্রিক ও আঞ্চলিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সুযোগ-সুবিধাগুলো কাজে লাগানোর ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ