ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণ হয়েছে

হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণ হয়েছে
সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালির দক্ষিণাংশের জলপথে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি সামরিক বাহিনীর একটি উর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক ট্যাংকারগুলো মাইন স্পর্শ করায় এ বিস্ফোরণগুলি হয়েছে।

বিস্ফোরণের সুনির্দিষ্ট সময়, তেলবাহী ট্যাংকারগুলোর সংখ্যা, মালিকানা ও হতাহতের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তেহরানের অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে বা 'অননুমোদিত' নৌপথ ব্যবহার করায় এসব ট্যাংকার সামুদ্রিক মাইন আঘাত পেয়েছে।

গত কয়েকদিন ধরেই হরমুজ প্রণালিতে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান আগেই বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজগুলোকে তেহরানের অনুমোদিত নিরাপদ রুট ছেড়ে অন্য পথ ব্যবহারে সতর্ক করেছিল।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ পথটিতে বিস্ফোরণের তথ্য বিশ্ব বাজারে তেলের সরবরাহ ও বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রতিকূল প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ : হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণ হয়েছে

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

হরমুজ প্রণালির দক্ষিণাংশের জলপথে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি সামরিক বাহিনীর একটি উর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক ট্যাংকারগুলো মাইন স্পর্শ করায় এ বিস্ফোরণগুলি হয়েছে।

বিস্ফোরণের সুনির্দিষ্ট সময়, তেলবাহী ট্যাংকারগুলোর সংখ্যা, মালিকানা ও হতাহতের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তেহরানের অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে বা 'অননুমোদিত' নৌপথ ব্যবহার করায় এসব ট্যাংকার সামুদ্রিক মাইন আঘাত পেয়েছে।

গত কয়েকদিন ধরেই হরমুজ প্রণালিতে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান আগেই বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজগুলোকে তেহরানের অনুমোদিত নিরাপদ রুট ছেড়ে অন্য পথ ব্যবহারে সতর্ক করেছিল।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ পথটিতে বিস্ফোরণের তথ্য বিশ্ব বাজারে তেলের সরবরাহ ও বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রতিকূল প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ