ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ছবি : সংগৃহীত
ফলো করুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাই তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরি করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন এ নিয়ে বিভ্রান্তি তৈরি না হয়। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।

মতবিনিময়কালে প্রতিনিধি দলের সদস্যরা বিগত সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা, দলীয় বয়ানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা বিকৃত করা এবং রাজনীতিকে কলুষিত করার নানা অভিযোগ রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ জাতীয় সমাবেশ আয়োজনের আগ্রহের বিষয়টিও জানানো হয়। রাষ্ট্রপতি প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.), সদস্য-সচিব সাদেক আহমেদ খানসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবন সংবাদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের গৌরবময় ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাই তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরি করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি দায়িত্ব। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন এ নিয়ে বিভ্রান্তি তৈরি না হয়। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।

মতবিনিময়কালে প্রতিনিধি দলের সদস্যরা বিগত সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা, দলীয় বয়ানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা বিকৃত করা এবং রাজনীতিকে কলুষিত করার নানা অভিযোগ রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ জাতীয় সমাবেশ আয়োজনের আগ্রহের বিষয়টিও জানানো হয়। রাষ্ট্রপতি প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.), সদস্য-সচিব সাদেক আহমেদ খানসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ