ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: ভিডিও থেকে নেওয়া
ফলো করুন

অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণেই আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুরা বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু সেখানে অক্সিজেন ছিল না। কোনো চিকিৎসকও আসেননি। তাঁর ভাষায়, ঘরে জানালা ছিল না, এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। মায়েরা কান্নাকাটি করছিলেন, ছোটাছুটি করছিলেন, অথচ একজন চিকিৎসকও সেখানে যাননি।

তিনি বলেন, ছয় নবজাতক কার্বন ডাই-অক্সাইডের কারণে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

বিরোধী দলের সদস্যদের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, কোভিডের সময় ইউনাইটেড হাসপাতাল ও বার্ন ইউনিটে আগুনের ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে। সেগুলো ছিল দুর্ঘটনা, বিদ্যুতের কারণে। কিন্তু আদ্-দ্বীনের ঘটনাটি ভিন্ন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতালের মালিক দেখতে পর্যন্ত যাননি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি নিজে পরদিন হাসপাতালে গিয়েছিলেন এবং চিকিৎসকেরা তাঁর কাছে অবহেলার বিষয়টি স্বীকার করেছেন।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মন্ত্রী বলেন, হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি, শুধু লাইসেন্স স্থগিত করা হয়েছে। ডায়ালাইসিসসহ কম খরচে সেবা দেওয়ার বিষয়টি সত্য হলেও অবহেলার ঘটনায় সরকারের চুপ করে থাকার সুযোগ নেই।

তিনি বলেন, প্রতিটি বিষয়কে দলীয় আদর্শের সঙ্গে একীভূত করা উচিত নয়। দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না।

হাসপাতালের ভেতরের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ভবনের ছয় তলায় হাসপাতালের অনুমতি নেওয়া হয়েছে, সেখানে বেকারি কারখানা করা হয়েছে। দুর্গন্ধে ঢোকা যায় না। প্লাস্টিকের বর্জ্য এমনভাবে স্তূপ করে রাখা হয়েছে যে, আগুন লাগলে রোগী বা অভিভাবকের বাঁচার সুযোগ থাকবে না।

তিনি অভিযোগ করেন, মালিকের অবহেলা ও একগুঁয়েমির কারণে পরিচালনা পর্ষদ পরিবর্তন করে তাঁর স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সব হাসপাতালকে শৃঙ্খলার মধ্যে আনতে চায়। মানুষের স্বাস্থ্য ও জীবনের মূল্য সরকারকে দেখতে হবে। তাঁর ভাষায়, সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের ১৮ কোটি মানুষ।

নিজেকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করতে তিনি নিজের দায়িত্ব পালন করবেন। বিনা চিকিৎসায় শিশুদের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট শুধু সংখ্যার বাজেট নয়, গুণগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। গরিব মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের খরচ কমানো এবং মানুষের পকেটের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া জলবায়ু দূষণ রোধে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির কথাও সংসদে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।

ট্যাগ : হাসপাতাল মৃত্যু স্বাস্থ্যমন্ত্রী নবজাতক রাজধানী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণেই আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুরা বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু সেখানে অক্সিজেন ছিল না। কোনো চিকিৎসকও আসেননি। তাঁর ভাষায়, ঘরে জানালা ছিল না, এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। মায়েরা কান্নাকাটি করছিলেন, ছোটাছুটি করছিলেন, অথচ একজন চিকিৎসকও সেখানে যাননি।

তিনি বলেন, ছয় নবজাতক কার্বন ডাই-অক্সাইডের কারণে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

বিরোধী দলের সদস্যদের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, কোভিডের সময় ইউনাইটেড হাসপাতাল ও বার্ন ইউনিটে আগুনের ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে। সেগুলো ছিল দুর্ঘটনা, বিদ্যুতের কারণে। কিন্তু আদ্-দ্বীনের ঘটনাটি ভিন্ন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতালের মালিক দেখতে পর্যন্ত যাননি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি নিজে পরদিন হাসপাতালে গিয়েছিলেন এবং চিকিৎসকেরা তাঁর কাছে অবহেলার বিষয়টি স্বীকার করেছেন।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মন্ত্রী বলেন, হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি, শুধু লাইসেন্স স্থগিত করা হয়েছে। ডায়ালাইসিসসহ কম খরচে সেবা দেওয়ার বিষয়টি সত্য হলেও অবহেলার ঘটনায় সরকারের চুপ করে থাকার সুযোগ নেই।

তিনি বলেন, প্রতিটি বিষয়কে দলীয় আদর্শের সঙ্গে একীভূত করা উচিত নয়। দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না।

হাসপাতালের ভেতরের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ভবনের ছয় তলায় হাসপাতালের অনুমতি নেওয়া হয়েছে, সেখানে বেকারি কারখানা করা হয়েছে। দুর্গন্ধে ঢোকা যায় না। প্লাস্টিকের বর্জ্য এমনভাবে স্তূপ করে রাখা হয়েছে যে, আগুন লাগলে রোগী বা অভিভাবকের বাঁচার সুযোগ থাকবে না।

তিনি অভিযোগ করেন, মালিকের অবহেলা ও একগুঁয়েমির কারণে পরিচালনা পর্ষদ পরিবর্তন করে তাঁর স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সব হাসপাতালকে শৃঙ্খলার মধ্যে আনতে চায়। মানুষের স্বাস্থ্য ও জীবনের মূল্য সরকারকে দেখতে হবে। তাঁর ভাষায়, সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের ১৮ কোটি মানুষ।

নিজেকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করতে তিনি নিজের দায়িত্ব পালন করবেন। বিনা চিকিৎসায় শিশুদের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট শুধু সংখ্যার বাজেট নয়, গুণগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। গরিব মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের খরচ কমানো এবং মানুষের পকেটের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া জলবায়ু দূষণ রোধে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির কথাও সংসদে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ