ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের টার্গেট কী ছিল, নতুন দাবি সামনে আনল ইসরাইল

সংগৃহীত ছবি
ফলো করুন

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার পেছনে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সেটি আছড়ে ফেলার পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন এক ইসরাইলি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের সহকারী পাইলট হামাম আল-হামামি উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা চালান। উড়োজাহাজটি তখন সৌদি আরবের আকাশসীমায় অবস্থান করছিল। ওই সময় ককপিটে থাকা জরুরি ক্র্যাশ অ্যাক্স দিয়ে প্রধান পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর অতর্কিত হামলা চালান হামামি এবং উড়োজাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। পরে আহত ক্যাপ্টেন এবং কয়েকজন যাত্রীর সাহসিকতায় তাকে প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফ্লাইটটি সৌদি আরবে জরুরি অবতরণ করে এবং পরবর্তীতে যাত্রীদের নিরাপদে বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।

ইসরাইলের চ্যানেল-১২ নিউজ জানিয়েছে, অভিযুক্ত সহকারী পাইলটের সম্ভাব্য লক্ষ্য ছিল বিমানটি নিয়ে গিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা। তবে ছিনতাইয়ের এই সংকেত পাওয়ার পরপরই ইসরাইলি বিমানবাহিনী আকাশে যুদ্ধবিমান পাঠিয়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। তদন্তকারীরা এখনও খতিয়ে দেখছেন, যদি বেন গুরিয়নেই হামলার মূল পরিকল্পনা থাকত, তবে ইসরাইলি সীমানা থেকে বহু দূরে সৌদি আরবের আকাশেই কেন হামামি আক্রমণ শুরু করেছিলেন।

সিএনএনের অনুসন্ধান অনুযায়ী, কোনো সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা, অর্থায়ন বা সরাসরি প্রশিক্ষণের প্রমাণ এখনো মেলেনি; ধারণা করা হচ্ছে হামামি একাই এই হামলার ছক কষেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছেন। তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, ওমানের জাতীয় বিমান সংস্থায় কর্মরত থাকাকালে চরমপন্থি মতাদর্শের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হামামিকে পাইলটের দায়িত্ব থেকে সরিয়ে ডেস্কের কাজে দেওয়া হয়েছিল। এমন বিতর্কিত অতীত থাকার পরও কীভাবে তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দায়িত্ব পেলেন, তা খতিয়ে দেখছে আমিরাত কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

ট্যাগ : ফ্লাইদুবাই বিমান ছিনতাইচেষ্টা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফ্লাইদুবাইয়ের কো-পাইলটের টার্গেট কী ছিল, নতুন দাবি সামনে আনল ইসরাইল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার পেছনে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সেটি আছড়ে ফেলার পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন এক ইসরাইলি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের সহকারী পাইলট হামাম আল-হামামি উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা চালান। উড়োজাহাজটি তখন সৌদি আরবের আকাশসীমায় অবস্থান করছিল। ওই সময় ককপিটে থাকা জরুরি ক্র্যাশ অ্যাক্স দিয়ে প্রধান পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর অতর্কিত হামলা চালান হামামি এবং উড়োজাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। পরে আহত ক্যাপ্টেন এবং কয়েকজন যাত্রীর সাহসিকতায় তাকে প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফ্লাইটটি সৌদি আরবে জরুরি অবতরণ করে এবং পরবর্তীতে যাত্রীদের নিরাপদে বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।

ইসরাইলের চ্যানেল-১২ নিউজ জানিয়েছে, অভিযুক্ত সহকারী পাইলটের সম্ভাব্য লক্ষ্য ছিল বিমানটি নিয়ে গিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা। তবে ছিনতাইয়ের এই সংকেত পাওয়ার পরপরই ইসরাইলি বিমানবাহিনী আকাশে যুদ্ধবিমান পাঠিয়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। তদন্তকারীরা এখনও খতিয়ে দেখছেন, যদি বেন গুরিয়নেই হামলার মূল পরিকল্পনা থাকত, তবে ইসরাইলি সীমানা থেকে বহু দূরে সৌদি আরবের আকাশেই কেন হামামি আক্রমণ শুরু করেছিলেন।

সিএনএনের অনুসন্ধান অনুযায়ী, কোনো সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা, অর্থায়ন বা সরাসরি প্রশিক্ষণের প্রমাণ এখনো মেলেনি; ধারণা করা হচ্ছে হামামি একাই এই হামলার ছক কষেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছেন। তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, ওমানের জাতীয় বিমান সংস্থায় কর্মরত থাকাকালে চরমপন্থি মতাদর্শের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হামামিকে পাইলটের দায়িত্ব থেকে সরিয়ে ডেস্কের কাজে দেওয়া হয়েছিল। এমন বিতর্কিত অতীত থাকার পরও কীভাবে তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের দায়িত্ব পেলেন, তা খতিয়ে দেখছে আমিরাত কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ