ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলে ফ্লাইটের নিরাপত্তায় রাজনৈতিক বিতর্ক

সংগৃহীত ছবি
ফলো করুন

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের হাতে পাইলট আক্রান্ত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিমান নিরাপত্তাব্যবস্থা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পরিবহনমন্ত্রী মিরি রেগেভ রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বিরোধী দলগুলোর নেতারা ঘটনাটির দায় নিয়ে রেগেভের পদত্যাগের দাবি তুলেছেন।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর কয়েক সপ্তাহ আগে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ওমানের এক সহ-পাইলট কুড়াল দিয়ে পাইলটকে হামলা করার ঘটনায় দেশটির বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা এবং বিদেশি এয়ারলাইনসের ক্রু যাচাইয়ের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি এয়ারলাইনসের নিরাপত্তা যাচাই এবং এসব প্রতিষ্ঠানের পাইলটদের বিষয়ে নজরদারি নিয়ে দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিল। হামলার ঘটনার পর বিরোধী রাজনীতিকদের প্রধান প্রশ্নগুলোর একটি হলো—ইসরায়েলের সঙ্গে যেসব দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের নাগরিক কীভাবে তেল আবিবগামী বাণিজ্যিক বিমানের পাইলট বা সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালনের অনুমতি পেলেন।

বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব নিয়ে ইসরায়েল সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ ছিল বলেও দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ২০২১ সালে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছ থেকে পরিবহন মন্ত্রণালয়ের অধীন সিভিল এভিয়েশন অথরিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

এরপর ২০২৪ সালে একটি গোপন রাষ্ট্রীয় নিরীক্ষা প্রতিবেদনে অভিযোগ করা হয়, পরিবহন মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হচ্ছে না। ওই বছরের মে মাসে নিরাপত্তা মন্ত্রিসভা জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে বিষয়টি পর্যালোচনা করে নতুন কাঠামোর সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। ওই কমিটিতে পরিবহন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, শিন বেত, মোসাদ এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।

তবে শিন বেতের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জনবল ও অর্থ তাদের হাতে নেই। পরে জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব পরিবহন মন্ত্রণালয়ের কাছেই রাখার পক্ষে মত দেয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রধান এভরি কোহেন এত বড় ধরনের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু পরিবহনমন্ত্রী মিরি রেগেভ তার মন্ত্রণালয়ের অধীনে এই দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দেন। পরে ২০২৫ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিদেশি ফ্লাইটের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি পরিবহন মন্ত্রণালয়ের কাছে দেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়। তাদের বক্তব্য, বিদেশি ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কয়েক দশক ধরেই মন্ত্রণালয়ের আওতায় রয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন করে এই দায়িত্ব পরিবহন মন্ত্রণালয়ের হাতে দেওয়া হয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

এদিকে বিমানে হামলার ঘটনার পর নিরাপত্তাব্যবস্থার সম্ভাব্য ব্যর্থতার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন পরিবহনমন্ত্রী মিরি রেগেভ। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশি পাইলটদের বিষয়ে নিরাপত্তা যাচাই করার সক্ষমতা পরিবহন মন্ত্রণালয়ের নেই।

রেগেভের ভাষ্য, বিমানের ক্রুদের পরিচয় ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় যাচাই করার দায়িত্ব নিরাপত্তা কর্মকর্তাদের। কোনো ব্যক্তিকে কী মাত্রার হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং কোনো নির্দিষ্ট গন্তব্যে একটি ফ্লাইট পরিচালনা করা নিরাপদ কি না—সেটিও নিরাপত্তা কর্মকর্তাদের সিদ্ধান্তের বিষয় বলে দাবি করেন তিনি।

তবে রেগেভের এই বক্তব্যের সমালোচনা করেছেন তার সাবেক মন্ত্রণালয় সচিব এবং বর্তমানে বিরোধী দলের প্রার্থী কেরেন টেরনার। তার দাবি, সিভিল এভিয়েশন অথরিটি যেহেতু সরাসরি পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, তাই বিমান নিরাপত্তাব্যবস্থায় কোনো ব্যর্থতা হয়ে থাকলে এর রাজনৈতিক দায় পরিবহনমন্ত্রী মিরি রেগেভকেই নিতে হবে।

বিমানে হামলা চালানো ওমানি সহ-পাইলটকে ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ওমানের কয়েক ডজন পাইলট ফ্লাইদুবাইয়ের বিভিন্ন ফ্লাইটে করে তেল আবিবে গেছেন। অথচ ইসরায়েলের নীতিমালা অনুযায়ী, দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন দেশের পাইলটদের ইসরায়েলগামী ফ্লাইট পরিচালনার অনুমতি থাকার কথা নয়।

চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের পক্ষ থেকে গাফিলতি হয়ে থাকতে পারে। ফলে হামলার ঘটনায় শুধু পরিবহন মন্ত্রণালয় নয়, দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ওমান ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়নি এবং ইসরায়েলের সঙ্গে দেশটির আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই। ইসরায়েলি নীতিমালা অনুযায়ী, যেসব দেশ ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না, সেসব দেশের পাইলটদের ইসরায়েলগামী ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

ফলে দুবাই থেকে তেল আবিবগামী একটি বাণিজ্যিক বিমানের ককপিটে ওমানি সহ-পাইলটের উপস্থিতি কীভাবে অনুমোদিত হলো, সেটিই এখন ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিদেশি এয়ারলাইনসের ক্রু যাচাইয়ের দায়িত্ব কোন সংস্থার হাতে থাকবে এবং নিরাপত্তা ব্যর্থতার ক্ষেত্রে রাজনৈতিক দায় কার—এসব বিষয়ও নতুন করে সামনে এসেছে।

নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এমন ঘটনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে। বিশেষ করে পরিবহনমন্ত্রী মিরি রেগেভের পদত্যাগের দাবি ওঠায় বিষয়টি এখন শুধু বিমান নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কেরও গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল মিরি রেগেভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইসরায়েলে ফ্লাইটের নিরাপত্তায় রাজনৈতিক বিতর্ক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের হাতে পাইলট আক্রান্ত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিমান নিরাপত্তাব্যবস্থা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পরিবহনমন্ত্রী মিরি রেগেভ রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বিরোধী দলগুলোর নেতারা ঘটনাটির দায় নিয়ে রেগেভের পদত্যাগের দাবি তুলেছেন।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর কয়েক সপ্তাহ আগে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ওমানের এক সহ-পাইলট কুড়াল দিয়ে পাইলটকে হামলা করার ঘটনায় দেশটির বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা এবং বিদেশি এয়ারলাইনসের ক্রু যাচাইয়ের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি এয়ারলাইনসের নিরাপত্তা যাচাই এবং এসব প্রতিষ্ঠানের পাইলটদের বিষয়ে নজরদারি নিয়ে দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিল। হামলার ঘটনার পর বিরোধী রাজনীতিকদের প্রধান প্রশ্নগুলোর একটি হলো—ইসরায়েলের সঙ্গে যেসব দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের নাগরিক কীভাবে তেল আবিবগামী বাণিজ্যিক বিমানের পাইলট বা সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালনের অনুমতি পেলেন।

বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব নিয়ে ইসরায়েল সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ ছিল বলেও দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ২০২১ সালে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছ থেকে পরিবহন মন্ত্রণালয়ের অধীন সিভিল এভিয়েশন অথরিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

এরপর ২০২৪ সালে একটি গোপন রাষ্ট্রীয় নিরীক্ষা প্রতিবেদনে অভিযোগ করা হয়, পরিবহন মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হচ্ছে না। ওই বছরের মে মাসে নিরাপত্তা মন্ত্রিসভা জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে বিষয়টি পর্যালোচনা করে নতুন কাঠামোর সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। ওই কমিটিতে পরিবহন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, শিন বেত, মোসাদ এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।

তবে শিন বেতের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জনবল ও অর্থ তাদের হাতে নেই। পরে জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশি ফ্লাইটের নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব পরিবহন মন্ত্রণালয়ের কাছেই রাখার পক্ষে মত দেয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রধান এভরি কোহেন এত বড় ধরনের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু পরিবহনমন্ত্রী মিরি রেগেভ তার মন্ত্রণালয়ের অধীনে এই দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দেন। পরে ২০২৫ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিদেশি ফ্লাইটের নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি পরিবহন মন্ত্রণালয়ের কাছে দেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়। তাদের বক্তব্য, বিদেশি ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কয়েক দশক ধরেই মন্ত্রণালয়ের আওতায় রয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন করে এই দায়িত্ব পরিবহন মন্ত্রণালয়ের হাতে দেওয়া হয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

এদিকে বিমানে হামলার ঘটনার পর নিরাপত্তাব্যবস্থার সম্ভাব্য ব্যর্থতার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন পরিবহনমন্ত্রী মিরি রেগেভ। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশি পাইলটদের বিষয়ে নিরাপত্তা যাচাই করার সক্ষমতা পরিবহন মন্ত্রণালয়ের নেই।

রেগেভের ভাষ্য, বিমানের ক্রুদের পরিচয় ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় যাচাই করার দায়িত্ব নিরাপত্তা কর্মকর্তাদের। কোনো ব্যক্তিকে কী মাত্রার হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং কোনো নির্দিষ্ট গন্তব্যে একটি ফ্লাইট পরিচালনা করা নিরাপদ কি না—সেটিও নিরাপত্তা কর্মকর্তাদের সিদ্ধান্তের বিষয় বলে দাবি করেন তিনি।

তবে রেগেভের এই বক্তব্যের সমালোচনা করেছেন তার সাবেক মন্ত্রণালয় সচিব এবং বর্তমানে বিরোধী দলের প্রার্থী কেরেন টেরনার। তার দাবি, সিভিল এভিয়েশন অথরিটি যেহেতু সরাসরি পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, তাই বিমান নিরাপত্তাব্যবস্থায় কোনো ব্যর্থতা হয়ে থাকলে এর রাজনৈতিক দায় পরিবহনমন্ত্রী মিরি রেগেভকেই নিতে হবে।

বিমানে হামলা চালানো ওমানি সহ-পাইলটকে ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ওমানের কয়েক ডজন পাইলট ফ্লাইদুবাইয়ের বিভিন্ন ফ্লাইটে করে তেল আবিবে গেছেন। অথচ ইসরায়েলের নীতিমালা অনুযায়ী, দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন দেশের পাইলটদের ইসরায়েলগামী ফ্লাইট পরিচালনার অনুমতি থাকার কথা নয়।

চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের পক্ষ থেকে গাফিলতি হয়ে থাকতে পারে। ফলে হামলার ঘটনায় শুধু পরিবহন মন্ত্রণালয় নয়, দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ওমান ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়নি এবং ইসরায়েলের সঙ্গে দেশটির আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই। ইসরায়েলি নীতিমালা অনুযায়ী, যেসব দেশ ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না, সেসব দেশের পাইলটদের ইসরায়েলগামী ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

ফলে দুবাই থেকে তেল আবিবগামী একটি বাণিজ্যিক বিমানের ককপিটে ওমানি সহ-পাইলটের উপস্থিতি কীভাবে অনুমোদিত হলো, সেটিই এখন ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিদেশি এয়ারলাইনসের ক্রু যাচাইয়ের দায়িত্ব কোন সংস্থার হাতে থাকবে এবং নিরাপত্তা ব্যর্থতার ক্ষেত্রে রাজনৈতিক দায় কার—এসব বিষয়ও নতুন করে সামনে এসেছে।

নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এমন ঘটনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে। বিশেষ করে পরিবহনমন্ত্রী মিরি রেগেভের পদত্যাগের দাবি ওঠায় বিষয়টি এখন শুধু বিমান নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কেরও গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ