ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাজী জাফর উল্যাহ ও পরিবারের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের উদ্যোগ দুদকের

কাজী জাফর উল্যাহ ও পরিবারের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের উদ্যোগ দুদকের
ছবি: সংগৃহীত
ফলো করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা এবং ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, এসব অর্থ স্থানান্তর বা অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে, এজন্য সম্পদ অবরুদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ আজ রোববার এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা এসব সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই সম্পদ অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করার অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, কাজী জাফর উল্যাহ, তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন হিসাব রয়েছে। এর মধ্যে কাজী জাফর উল্যাহর নিজের নামে প্রায় ৫০ কোটি টাকা রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে।

নথিতে বলা হয়েছে, কাজী জাফর উল্যাহর নামে তিন ব্যাংকের মোট ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকা এবং তাঁর স্ত্রী নিলুফার কাজী জাফর উল্যাহর নামে ২৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৯৫ টাকা রয়েছে। তাঁদের ছেলে কাজী ওমর জাফরের নামে একত্রে ২৩ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা এবং অন্য ছেলে কাজী রায়হান জাফরের নামে ২৩ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৮৪৯ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার রয়েছে। মেয়ে মেহেরিন জাফরের নামে তিন ব্যাংকে ৩১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা রয়েছে।

দুদক ওই পরিবার সদস্যদের নামে থাকা অর্থের উৎস ও লেনদেনের বিষয়ে তদন্ত করছে। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কাজী জাফর উল্যাহ ও ছয়জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁর পরিবারের সম্পদের তথ্য পর্যালোচনা চলছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, একই বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এছাড়া দুটি মামলায়, চলতি বছরের মার্চে, হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।

কাজী জাফর উল্যাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


কাজী জাফর উল্যাহ ও পরিবারের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের উদ্যোগ দুদকের

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা এবং ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, এসব অর্থ স্থানান্তর বা অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে, এজন্য সম্পদ অবরুদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ আজ রোববার এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা এসব সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই সম্পদ অবরুদ্ধের জন্য আদালতে আবেদন করার অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, কাজী জাফর উল্যাহ, তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন হিসাব রয়েছে। এর মধ্যে কাজী জাফর উল্যাহর নিজের নামে প্রায় ৫০ কোটি টাকা রয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে।

নথিতে বলা হয়েছে, কাজী জাফর উল্যাহর নামে তিন ব্যাংকের মোট ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকা এবং তাঁর স্ত্রী নিলুফার কাজী জাফর উল্যাহর নামে ২৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৯৫ টাকা রয়েছে। তাঁদের ছেলে কাজী ওমর জাফরের নামে একত্রে ২৩ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা এবং অন্য ছেলে কাজী রায়হান জাফরের নামে ২৩ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৮৪৯ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার রয়েছে। মেয়ে মেহেরিন জাফরের নামে তিন ব্যাংকে ৩১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা রয়েছে।

দুদক ওই পরিবার সদস্যদের নামে থাকা অর্থের উৎস ও লেনদেনের বিষয়ে তদন্ত করছে। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কাজী জাফর উল্যাহ ও ছয়জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁর পরিবারের সম্পদের তথ্য পর্যালোচনা চলছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, একই বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এছাড়া দুটি মামলায়, চলতি বছরের মার্চে, হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।

কাজী জাফর উল্যাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ