ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১১৫২

ফাইল ছবি
ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ১৫২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া আটজনই ঢাকা বিভাগের।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৪৩ জন। দুই সংখ্যা মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫২ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনে পৌঁছেছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ২১ হাজার ৬৬৬ জন।

মৃত্যুর পরিসংখ্যানেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। বাকি এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এদিকে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

ট্যাগ : হাম স্বাস্থ্য অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১১৫২

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ১৫২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া আটজনই ঢাকা বিভাগের।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৪৩ জন। দুই সংখ্যা মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫২ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনে পৌঁছেছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ২১ হাজার ৬৬৬ জন।

মৃত্যুর পরিসংখ্যানেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। বাকি এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এদিকে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট এক লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ