ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ছবি : সংগৃহীত
ফলো করুন

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষীরা জানান, গত ৩০ সেপ্টেম্বর কারাগারে থাকা অবস্থায় শাহিন আলম অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহিন আলমের হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সেলিম হোসেন জানান, শাহিন আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেরানীগঞ্জ কারাগার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষীরা জানান, গত ৩০ সেপ্টেম্বর কারাগারে থাকা অবস্থায় শাহিন আলম অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহিন আলমের হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সেলিম হোসেন জানান, শাহিন আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ