ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কারারক্ষীরা জানান, গত ৩০ সেপ্টেম্বর কারাগারে থাকা অবস্থায় শাহিন আলম অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শাহিন আলমের হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সেলিম হোসেন জানান, শাহিন আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।