ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? যা জানালেন স্কালোনি

ছবি : সংগৃহীত
ফলো করুন

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে আপাতত এই জার্সি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। দেশটির কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এখনো ঠিক করা হয়নি মেসির পর কে পরবেন জাতীয় দলের ১০ নম্বর জার্সি।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। এর আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তাই মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি কাউকে দেওয়া হবে না।

স্কালোনির ভাষায়, ‘এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। পরে অবশ্য কেউ না কেউ জার্সিটি পরবে। কারণ, এই জার্সি পরার বিষয়টি বিশেষ কিছু। তবে কে পরবে, সেটা এখনো ঠিক করিনি।’

মেসির জায়গা পূরণের চ্যালেঞ্জ যে কঠিন, সেটিও স্বীকার করেছেন স্কালোনি। তবে আর্জেন্টিনার খেলার ধরনে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা ভিন্নভাবে খেলার পথ খুঁজে নেব।’

বলিভিয়া ম্যাচকে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেও দেখছেন স্কালোনি। তবে দলের মূল খেলার ধরনে বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলো পরীক্ষার জন্যই। তবে আমাদের মূল ধরন থাকবে বল নিয়ন্ত্রণ করা। এরপর পরিস্থিতি অনুযায়ী আমরা কীভাবে মানিয়ে নিই, সেটাই দেখার বিষয়।’

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে। এর আগে এই দুই ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাতে খুব একটা আগ্রহী ছিলেন না স্কালোনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারা ম্যাচের বেশির ভাগ খেলোয়াড়ই বলিভিয়ার বিপক্ষে একাদশে থাকতে পারেন। তবে ডানপাশে আগুস্তিন গিয়াইয়ের শুরু করার সম্ভাবনা রয়েছে। লাল কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস। মাঝমাঠে ভ্যালেন্তিন বারকোরও সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন ইতালির কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ। ফলে মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণভাগ কীভাবে সাজানো হয়, বলিভিয়ার বিপক্ষে ম্যাচে সেটিও দেখার বিষয়।

এদিকে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির চুক্তি নবায়নের সম্ভাবনাও তৈরি হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। বিশ্বকাপ ফাইনালের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছেন তিনি।

সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনার সঙ্গে থাকার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব—এ ব্যাপারে আমি নিশ্চিত। এ কারণেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নতুন প্রতিভা উঠে আসতে দেখছি, তাদের মধ্যে জাতীয় দলে খেলার ক্ষুধাও আছে।’

তিনি আরও বলেন, ‘এই আন্তর্জাতিক উইন্ডোতে একজন খেলোয়াড়ও ডাক প্রত্যাখ্যান করেনি, যা দারুণ লক্ষণ। আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব—এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়ায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি তাই স্কালোনির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে। একই সঙ্গে মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি ভবিষ্যতে কার গায়ে উঠবে, সেটিও এখনো অমীমাংসিতই থাকছে।

ট্যাগ : লিওনেল মেসি আর্জেন্টিনা লিওনেল স্কালোনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? যা জানালেন স্কালোনি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে আপাতত এই জার্সি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। দেশটির কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এখনো ঠিক করা হয়নি মেসির পর কে পরবেন জাতীয় দলের ১০ নম্বর জার্সি।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। এর আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তাই মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি কাউকে দেওয়া হবে না।

স্কালোনির ভাষায়, ‘এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। পরে অবশ্য কেউ না কেউ জার্সিটি পরবে। কারণ, এই জার্সি পরার বিষয়টি বিশেষ কিছু। তবে কে পরবে, সেটা এখনো ঠিক করিনি।’

মেসির জায়গা পূরণের চ্যালেঞ্জ যে কঠিন, সেটিও স্বীকার করেছেন স্কালোনি। তবে আর্জেন্টিনার খেলার ধরনে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা ভিন্নভাবে খেলার পথ খুঁজে নেব।’

বলিভিয়া ম্যাচকে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেও দেখছেন স্কালোনি। তবে দলের মূল খেলার ধরনে বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলো পরীক্ষার জন্যই। তবে আমাদের মূল ধরন থাকবে বল নিয়ন্ত্রণ করা। এরপর পরিস্থিতি অনুযায়ী আমরা কীভাবে মানিয়ে নিই, সেটাই দেখার বিষয়।’

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে। এর আগে এই দুই ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাতে খুব একটা আগ্রহী ছিলেন না স্কালোনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারা ম্যাচের বেশির ভাগ খেলোয়াড়ই বলিভিয়ার বিপক্ষে একাদশে থাকতে পারেন। তবে ডানপাশে আগুস্তিন গিয়াইয়ের শুরু করার সম্ভাবনা রয়েছে। লাল কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস। মাঝমাঠে ভ্যালেন্তিন বারকোরও সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন ইতালির কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ। ফলে মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণভাগ কীভাবে সাজানো হয়, বলিভিয়ার বিপক্ষে ম্যাচে সেটিও দেখার বিষয়।

এদিকে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির চুক্তি নবায়নের সম্ভাবনাও তৈরি হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। বিশ্বকাপ ফাইনালের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছেন তিনি।

সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনার সঙ্গে থাকার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব—এ ব্যাপারে আমি নিশ্চিত। এ কারণেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নতুন প্রতিভা উঠে আসতে দেখছি, তাদের মধ্যে জাতীয় দলে খেলার ক্ষুধাও আছে।’

তিনি আরও বলেন, ‘এই আন্তর্জাতিক উইন্ডোতে একজন খেলোয়াড়ও ডাক প্রত্যাখ্যান করেনি, যা দারুণ লক্ষণ। আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব—এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়ায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি তাই স্কালোনির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে। একই সঙ্গে মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি ভবিষ্যতে কার গায়ে উঠবে, সেটিও এখনো অমীমাংসিতই থাকছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ