ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বোয়িং কেনার পেছনে কোনো ‘গোপন এজেন্ডা’ নেই: হুমায়ুন কবির

বোয়িং কেনার পেছনে কোনো ‘গোপন এজেন্ডা’ নেই: হুমায়ুন কবির
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য নতুন বোয়িং উড়োজাহাজ কেনার পেছনে কোনো ‘গোপন এজেন্ডা’ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশের বিমান পরিবহন খাতের প্রয়োজন ও ভবিষ্যৎ বহর সম্প্রসারণের পরিকল্পনা বিবেচনায় নিয়েই উড়োজাহাজ কেনা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও ১১টি বোয়িং কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের বিমান বহর আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এ সিদ্ধান্তের পেছনে গোপন কোনো উদ্দেশ্য নেই এবং দেশের প্রয়োজনের ভিত্তিতেই উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, বোয়িংয়ের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ্যেই জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান বা পক্ষকে সন্তুষ্ট করার জন্য নয়, প্রয়োজন হলে এবং দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই উড়োজাহাজ কেনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বোয়িংয়ের উড়োজাহাজের সংখ্যা বেশি। তবে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে একটি মিশ্র বহর প্রয়োজন বলে মনে করেন তিনি।

চাপের মুখে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন ধারণাও নাকচ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, যাত্রীচাহিদা, নতুন আন্তর্জাতিক রুট এবং জাতীয় পতাকাবাহী সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় রেখেই বহরের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে।

গত ৩০ এপ্রিল বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য আরেকটি চুক্তি করা হয়েছিল। নতুন ১১টি যুক্ত হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে। তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে কারিগরি মূল্যায়ন চলছে। রুটটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে সরকার।

ট্যাগ : উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনস হুমায়ুন কবির বোয়িং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


বোয়িং কেনার পেছনে কোনো ‘গোপন এজেন্ডা’ নেই: হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য নতুন বোয়িং উড়োজাহাজ কেনার পেছনে কোনো ‘গোপন এজেন্ডা’ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশের বিমান পরিবহন খাতের প্রয়োজন ও ভবিষ্যৎ বহর সম্প্রসারণের পরিকল্পনা বিবেচনায় নিয়েই উড়োজাহাজ কেনা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও ১১টি বোয়িং কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের বিমান বহর আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এ সিদ্ধান্তের পেছনে গোপন কোনো উদ্দেশ্য নেই এবং দেশের প্রয়োজনের ভিত্তিতেই উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, বোয়িংয়ের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ্যেই জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান বা পক্ষকে সন্তুষ্ট করার জন্য নয়, প্রয়োজন হলে এবং দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই উড়োজাহাজ কেনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বোয়িংয়ের উড়োজাহাজের সংখ্যা বেশি। তবে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে একটি মিশ্র বহর প্রয়োজন বলে মনে করেন তিনি।

চাপের মুখে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন ধারণাও নাকচ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, যাত্রীচাহিদা, নতুন আন্তর্জাতিক রুট এবং জাতীয় পতাকাবাহী সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় রেখেই বহরের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে।

গত ৩০ এপ্রিল বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য আরেকটি চুক্তি করা হয়েছিল। নতুন ১১টি যুক্ত হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে। তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে কারিগরি মূল্যায়ন চলছে। রুটটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে সরকার।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ