ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজা থেকে বড় বিপদের আশঙ্কা, নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন কামেল

গাজা থেকে বড় বিপদের আশঙ্কা, নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন কামেল
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কয়েক দিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। ওই ফোনালাপে তিনি গাজা থেকে আসন্ন হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলার আগে মিসর আরও দুই দফা ইসরাইলকে সতর্ক করেছিল। তবে ইসরাইল সেসব সতর্কবার্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমলে নেয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আরব সরকারের কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ২০২৩ সালের জুনে মিসর প্রথম ইসরাইলকে গাজার ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিল। একই সময়ে হামাসের সঙ্গে জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরুর পরামর্শও দেওয়া হয়েছিল।

এরপর ওই বছরের সেপ্টেম্বরে ইসরাইল সফর করেন আব্বাস কামেল। সে সময় তিনি গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং যেকোনো সময় তা সবার জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইসরাইলি কর্মকর্তারা কামেলের সতর্কবার্তা প্রত্যাখ্যান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তাকে জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

এরপর ৭ অক্টোবরের হামলার কয়েক দিন আগে নেতানিয়াহুর কার্যালয়ে ফোন করেন মিসরের গোয়েন্দাপ্রধান। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, হামলার আগ পর্যন্ত মিসর ইসরাইলকে একাধিকবার সতর্ক করে গিয়েছিল। এমনকি হামলার ৪৮ ঘণ্টা আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এসব সতর্কবার্তায় হামলার নির্দিষ্ট সময় কিংবা সম্ভাব্য হামলার ব্যাপকতা সম্পর্কে কোনো তথ্য ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার আগে ইসরাইল কী ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছিল এবং কোন কোন সতর্কসংকেত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি—এ নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনেও একই ধরনের তথ্য উঠে এসেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে নেতানিয়াহু এর আগে দাবি করেছিলেন, ৭ অক্টোবরের হামলার কয়েক মাস আগে আব্বাস কামেলের সঙ্গে তার কোনো কথা হয়নি।

এ ছাড়া সাম্প্রতিক আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও ২০২৩ সালের সেপ্টেম্বরে নেতানিয়াহুকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও নেতানিয়াহুর কার্যালয়, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু হামাস আব্বাস কামেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


গাজা থেকে বড় বিপদের আশঙ্কা, নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন কামেল

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কয়েক দিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। ওই ফোনালাপে তিনি গাজা থেকে আসন্ন হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলার আগে মিসর আরও দুই দফা ইসরাইলকে সতর্ক করেছিল। তবে ইসরাইল সেসব সতর্কবার্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমলে নেয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আরব সরকারের কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ২০২৩ সালের জুনে মিসর প্রথম ইসরাইলকে গাজার ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিল। একই সময়ে হামাসের সঙ্গে জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরুর পরামর্শও দেওয়া হয়েছিল।

এরপর ওই বছরের সেপ্টেম্বরে ইসরাইল সফর করেন আব্বাস কামেল। সে সময় তিনি গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং যেকোনো সময় তা সবার জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইসরাইলি কর্মকর্তারা কামেলের সতর্কবার্তা প্রত্যাখ্যান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তাকে জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

এরপর ৭ অক্টোবরের হামলার কয়েক দিন আগে নেতানিয়াহুর কার্যালয়ে ফোন করেন মিসরের গোয়েন্দাপ্রধান। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, হামলার আগ পর্যন্ত মিসর ইসরাইলকে একাধিকবার সতর্ক করে গিয়েছিল। এমনকি হামলার ৪৮ ঘণ্টা আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এসব সতর্কবার্তায় হামলার নির্দিষ্ট সময় কিংবা সম্ভাব্য হামলার ব্যাপকতা সম্পর্কে কোনো তথ্য ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার আগে ইসরাইল কী ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছিল এবং কোন কোন সতর্কসংকেত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি—এ নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনেও একই ধরনের তথ্য উঠে এসেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে নেতানিয়াহু এর আগে দাবি করেছিলেন, ৭ অক্টোবরের হামলার কয়েক মাস আগে আব্বাস কামেলের সঙ্গে তার কোনো কথা হয়নি।

এ ছাড়া সাম্প্রতিক আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও ২০২৩ সালের সেপ্টেম্বরে নেতানিয়াহুকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও নেতানিয়াহুর কার্যালয়, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ