ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

সারা দেশে চলাচলকারী স্লিপার বাসের অনুমোদন ও বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা।রোববার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।অবরোধের কারণে বনানী থেকে মহাখালীমুখী সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে দেশে স্লিপার বাস চলাচল করলেও এ ধরনের বাসের বৈধতা ও নিয়মিত অনুমোদন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে তারা দ্রুত প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।[BANGVIEWS-POST:4302]ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী কমিশনার ইশরাকুল কবীর জানান, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বনানীর সেতু ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বাস চলাচলের অনুমোদনের দাবিতে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানান তিনি।আন্দোলনে অংশ নেওয়া এক বাস মালিক দাবি করেন, স্লিপার বাস খাতে তিন হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং এক হাজারের বেশি মালিক ও তাদের পরিবারের জীবিকা এ খাতের সঙ্গে যুক্ত।তিনি আরও বলেন, দেশে স্লিপার বাসের কার্যক্রম নতুন নয়। প্রায় আট থেকে ১০ বছর ধরে এ ধরনের বাস বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করে আসছে।আন্দোলনকারীরা বলছেন, যাত্রীসেবা অব্যাহত রাখা এবং এ খাতে বিনিয়োগ সুরক্ষিত রাখতে দ্রুত স্লিপার বাসের বৈধতা ও চলাচলের সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন।

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ