ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। রেসকিউ ১১২২ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।

পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় চেকপোস্টটি অবস্থিত। বিস্ফোরণের কারণ ও ধরন শনাক্ত করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

উদ্ধার অভিযানে ২৫ জনের বেশি কর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স এবং একটি ফায়ার সার্ভিসের গাড়ি অংশ নেয়। রেসকিউ ১১২২-এর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র এবং ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি হামলার জন্য ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-কে দায়ী করেছেন। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

এদিকে আলজাজিরা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে হামলার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়েছে।

হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরণের ঘটনায় বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।

ট্যাগ : পাকিস্তান বোমা হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। রেসকিউ ১১২২ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।

পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় চেকপোস্টটি অবস্থিত। বিস্ফোরণের কারণ ও ধরন শনাক্ত করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

উদ্ধার অভিযানে ২৫ জনের বেশি কর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স এবং একটি ফায়ার সার্ভিসের গাড়ি অংশ নেয়। রেসকিউ ১১২২-এর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র এবং ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি হামলার জন্য ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-কে দায়ী করেছেন। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

এদিকে আলজাজিরা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে হামলার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়েছে।

হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরণের ঘটনায় বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ