ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২
সংগৃহীত ছবি
ফলো করুন

ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় কয়েকটি গুদাম ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর ঘানঝা টেলিগ্রামে এসব তথ্য জানান। এমন সময়ে এই হামলার খবর এলো, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে গভর্নর বলেন, রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে অঞ্চলটির চারটি জেলায় হামলা চালিয়েছে।

ঘানঝার দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া ৩৫, ৪৬ ও ৪৭ বছর বয়সী তিন পুরুষ এবং ৫১ বছর বয়সী এক নারীকে মাঝারি মাত্রার আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত আরেক ব্যক্তি, যাঁর বয়স ৫৭ বছর, বহির্বিভাগে চিকিৎসা নেবেন বলে জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একই অঞ্চলের ক্রিভি রিহ ও পাভলোহরাদ শহরের শিল্পস্থাপনাগুলোও হামলার শিকার হয়েছে। তবে সরবরাহ করা প্রাথমিক বিবরণে ওই দুই শহরের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

গত কয়েক মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার হামলা বেড়েছে। কারখানা, গুদাম, জ্বালানি ও বন্দর অবকাঠামোর পাশাপাশি কৃষ্ণসাগরে চলাচলকারী জাহাজও হামলার মুখে পড়ছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে একটি সূত্র এএফপিকে জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যে এই বৈঠকের সম্ভাবনা সামনে এসেছে।

সূত্র: এএফপি

ট্যাগ : ইউক্রেন রাশিয়া দিনিপ্রো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় কয়েকটি গুদাম ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর ঘানঝা টেলিগ্রামে এসব তথ্য জানান। এমন সময়ে এই হামলার খবর এলো, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে গভর্নর বলেন, রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে অঞ্চলটির চারটি জেলায় হামলা চালিয়েছে।

ঘানঝার দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া ৩৫, ৪৬ ও ৪৭ বছর বয়সী তিন পুরুষ এবং ৫১ বছর বয়সী এক নারীকে মাঝারি মাত্রার আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত আরেক ব্যক্তি, যাঁর বয়স ৫৭ বছর, বহির্বিভাগে চিকিৎসা নেবেন বলে জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একই অঞ্চলের ক্রিভি রিহ ও পাভলোহরাদ শহরের শিল্পস্থাপনাগুলোও হামলার শিকার হয়েছে। তবে সরবরাহ করা প্রাথমিক বিবরণে ওই দুই শহরের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

গত কয়েক মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দূরপাল্লার হামলা বেড়েছে। কারখানা, গুদাম, জ্বালানি ও বন্দর অবকাঠামোর পাশাপাশি কৃষ্ণসাগরে চলাচলকারী জাহাজও হামলার মুখে পড়ছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে একটি সূত্র এএফপিকে জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যে এই বৈঠকের সম্ভাবনা সামনে এসেছে।

সূত্র: এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ