ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
ছবি : সংগৃহিত
ফলো করুন

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব উপকূল থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

জেসিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সেটি পূর্ব সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রাথমিক ধারণা, প্রথম ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার হোয়াসং-১১ সিরিজের হতে পারে।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে একই এলাকা থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও প্রথম উৎক্ষেপণটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উৎক্ষেপণের পর থেকেই সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে জাপানের সঙ্গেও সংশ্লিষ্ট তথ্য বিনিময় করা হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির পক্ষ থেকে এসব উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। সিউলের দাবি, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন।

জাপানও এ ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাপানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।

এর আগে ১২ সেপ্টেম্বরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে গুয়ামের কাছে অনুষ্ঠিত নৌ মহড়ারও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ওই মহড়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ : উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ঐতিহাসিক জয়, ইতিহাস গড়লেন যারা

'জিহাদি' ট্যাগ দিয়েছিলেন ট্রাম্প, সেই এল-সাঈদ এখন মিশিগানের প্রথম মুসলিম সিনেটর

ট্রাম্পের বিরুদ্ধে ভোটেই যুদ্ধবিরোধী বার্তা দেখছে ইরান

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব উপকূল থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

জেসিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সেটি পূর্ব সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রাথমিক ধারণা, প্রথম ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার হোয়াসং-১১ সিরিজের হতে পারে।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে একই এলাকা থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও প্রথম উৎক্ষেপণটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উৎক্ষেপণের পর থেকেই সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে জাপানের সঙ্গেও সংশ্লিষ্ট তথ্য বিনিময় করা হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির পক্ষ থেকে এসব উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। সিউলের দাবি, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন।

জাপানও এ ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাপানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।

এর আগে ১২ সেপ্টেম্বরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে গুয়ামের কাছে অনুষ্ঠিত নৌ মহড়ারও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ওই মহড়া অনুষ্ঠিত হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ