ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জন

ফাইল ছবি
ফলো করুন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন ছয়জনসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং খুলনা বিভাগে দুজন রয়েছেন। এ ছাড়া বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৫৮৭ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৬১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। মাসটির প্রথম ২০ দিনেই ৮৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে আগস্টে ডেঙ্গুতে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা যান। জুনে মৃত্যু হয়েছিল ১৩ জনের। এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বছরের মাঝামাঝি সময়ের পর থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা আগের মাসগুলোর তুলনায় বেশি দেখা যাচ্ছে।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন ছয়জনসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং খুলনা বিভাগে দুজন রয়েছেন। এ ছাড়া বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৫৮৭ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৬১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। মাসটির প্রথম ২০ দিনেই ৮৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে আগস্টে ডেঙ্গুতে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা যান। জুনে মৃত্যু হয়েছিল ১৩ জনের। এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বছরের মাঝামাঝি সময়ের পর থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা আগের মাসগুলোর তুলনায় বেশি দেখা যাচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ