ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এআই নিরাপত্তা নিয়ে জাতিসংঘে বক্তব্য দেবেন স্যাম অল্টম্যান

ছবি : সংগৃহিত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দিতে যাচ্ছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন চলাকালে আগামী বুধবার এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উন্মুক্ত আলোচনা হবে। ওপেনএআইয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, অল্টম্যান সশরীরে বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা, বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং প্রযুক্তিটির সুফল বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

ওপেনএআইয়ের পক্ষ থেকে এআই নিরাপত্তায় নেওয়া বিভিন্ন উদ্যোগও অল্টম্যানের বক্তব্যে উঠে আসতে পারে। বিশেষ করে দ্রুত শক্তিশালী হয়ে ওঠা এআই মডেলগুলোর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈঠকে আরেক শীর্ষ এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উচ্চপর্যায়ের প্রতিনিধিও অংশ নিতে পারেন। তবে প্রতিষ্ঠানটির অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা ফ্রান্সের উদ্যোগে বৈঠকটি ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করার কথা রয়েছে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর।

বৈঠক সামনে রেখে নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে একটি ধারণাপত্র পাঠিয়েছে ফ্রান্স। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরে প্রযুক্তিটির নিরাপদ ও দায়িত্বশীল বিকাশ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আলোচনায় অত্যাধুনিক এআই ব্যবস্থার ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন কর্মকাণ্ডে শক্তিশালী এআই মডেল ব্যবহারের ঝুঁকিও গুরুত্ব পাবে।

এআইয়ের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রথমবার আনুষ্ঠানিকভাবে আলোচনা করে ২০২৩ সালে। ওই বৈঠকে চীন প্রযুক্তিটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল। যুক্তরাষ্ট্রও এআই ব্যবহার করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা বা দমন-পীড়নের সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়েছিল।

সাম্প্রতিক সময়ে উন্নত এআই মডেলের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যেও নিরাপত্তা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। অল্টম্যানসহ কয়েকজন প্রযুক্তি নেতা উন্নত এআই তৈরির গতি ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভারসাম্য আনার জন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

অল্টম্যান অবশ্য এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন। ২০১৫ সালের একটি লেখায় তিনি মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া যন্ত্রভিত্তিক বুদ্ধিমত্তার বিকাশ মানবজাতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

ট্যাগ : জাতিসংঘ স্যাম অল্টম্যান ওপেনএআই

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এআই নিরাপত্তা নিয়ে জাতিসংঘে বক্তব্য দেবেন স্যাম অল্টম্যান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ