ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইয়াও ওয়েনের কার্যকালে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে এবং তা ‘চীন-বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ ইরা’ পর্যায়ে উন্নীত হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিমন্ত্রী পর্যায়ের কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপের ২+২ মেকানিজম চালুর প্রস্তুতি চলছে। এ উদ্যোগ দুই দেশের কৌশলগত সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও প্রতিরক্ষা-সম্পর্কিত সংলাপকে আরও এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে প্রায় তিন বছর নয় মাসের দায়িত্ব পালনের সময়কে সম্মানের ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দনও জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও যোগাযোগ খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে ইয়াও ওয়েন জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। সম্ভাব্য এ সফর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ : বাংলাদেশ-চীন সম্পর্ক হুমায়ুন কবির ইয়াও ওয়েন

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইয়াও ওয়েনের কার্যকালে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে এবং তা ‘চীন-বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ ইরা’ পর্যায়ে উন্নীত হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিমন্ত্রী পর্যায়ের কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপের ২+২ মেকানিজম চালুর প্রস্তুতি চলছে। এ উদ্যোগ দুই দেশের কৌশলগত সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও প্রতিরক্ষা-সম্পর্কিত সংলাপকে আরও এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে প্রায় তিন বছর নয় মাসের দায়িত্ব পালনের সময়কে সম্মানের ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দনও জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও যোগাযোগ খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে ইয়াও ওয়েন জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। সম্ভাব্য এ সফর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ