ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। 

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশ্ব এখনো প্রত্যাশিত অগ্রগতি থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের হলে এবারের ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠিত হয়। এর প্রতিপাদ্য ছিল ‘টুগেদার, উই ক্যান ডু ইট’। অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। 

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। 

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশ্ব এখনো প্রত্যাশিত অগ্রগতি থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের হলে এবারের ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠিত হয়। এর প্রতিপাদ্য ছিল ‘টুগেদার, উই ক্যান ডু ইট’। অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। 

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ