ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯২৩ মামলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। একই সময়ে ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১২৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ৩২৭টি মামলা করা হয়।

এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮২টি, তেজগাঁও বিভাগে ২১১টি এবং মিরপুর বিভাগে ৫০৫টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।

অন্যদিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে সর্বোচ্চ ৬২৩টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে আইন লঙ্ঘনের ঘটনায় ৪৭৯টি মামলা করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, এসব অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের পাশাপাশি নিয়ম না মানা যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকারিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এর মাধ্যমে সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগ : ডিএমপি ট্রাফিক আইন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯২৩ মামলা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। একই সময়ে ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১২৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ৩২৭টি মামলা করা হয়।

এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮২টি, তেজগাঁও বিভাগে ২১১টি এবং মিরপুর বিভাগে ৫০৫টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।

অন্যদিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে সর্বোচ্চ ৬২৩টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে আইন লঙ্ঘনের ঘটনায় ৪৭৯টি মামলা করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, এসব অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের পাশাপাশি নিয়ম না মানা যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকারিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এর মাধ্যমে সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ