ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। বর্তমানে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ১৩১ জন।

তকাল রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান রাশিদা খাতুন (৪২)। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

অন্যদিকে আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে মৃত্যু হয় জাফর আলীর (৭০)। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ১৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান।

ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

ট্যাগ : মৃত্যু ডেঙ্গু ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ জেলা

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। বর্তমানে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ১৩১ জন।

তকাল রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান রাশিদা খাতুন (৪২)। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

অন্যদিকে আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে মৃত্যু হয় জাফর আলীর (৭০)। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ১৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান।

ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ