ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি বিষয়ক প্রস্তাব নিয়ে বৈঠক স্থগিত

হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
ফলো করুন

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে হওয়া একটি চুক্তির প্রস্তাব নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ‘সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে’ সোমবারের ওই বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর আল-বুসাইদি। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে করা চুক্তি উপসাগরীয় আরব দেশগুলোর কাছে উপস্থাপনের লক্ষ্যে বৈঠকটি আয়োজন করা হয়েছিল। ইরানের ফার্স বার্তা সংস্থা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, তেহরান ও মাস্কাটের যৌথ সিদ্ধান্তে এবং অঞ্চলের কয়েকটি দেশের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণে ইরান ওমানের সঙ্গে সমন্বয় করবে বলেও ওই কর্মকর্তা জানান।

হরমুজ প্রণালি এড়িয়ে মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইন বন্ধ রাখার সিদ্ধান্তের পরপরই বৈঠক স্থগিতের খবর এলো। শুক্রবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি পুরো সপ্তাহান্তে বন্ধ রাখা হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তেল পরিবহনও ঝুঁকির মুখে পড়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং নাবিকদের সরিয়ে নিতে হয়। ইরান জানিয়েছে, তাদের উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে আঘাতের ঘটনায় একজন নিহত এবং চার নাবিক আহত হয়েছেন।

সোমবার বাজার খোলার পর তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সৌদি আরবের তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই এর অন্যতম কারণ। গত সপ্তাহে জুলাইয়ের পর প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। রোববার যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা মূল্যও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গ্যালনপ্রতি ৬ দশমিক ২০ ডলার ছাড়িয়ে যায়।

ব্যবসায়ী ও সৌদি তেলের ক্রেতারা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বন্ধ থাকলেও রিয়াদের লোহিত সাগরীয় বন্দর ইয়ানবুতে রপ্তানি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তবে এই মজুত পাঁচ থেকে সাত দিন চলতে পারে। এরপর বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ ঝুঁকিতে পড়তে পারে। এর পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বিঘ্নের কারণে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।

সৌদি আরব পাইপলাইনের ক্ষতির পরিমাণ বা এটি কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। রয়টার্সের সঙ্গে কথা বলা সূত্রগুলোও মেরামতের সময় নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা দিয়েছে। কারও মতে কয়েক দিন, আবার কারও মতে কয়েক সপ্তাহ লাগতে পারে। স্যাটেলাইট চিত্রে পাইপলাইনের বিভিন্ন স্থান থেকে বড় আকারের ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওমানের সঙ্গে কোনো চুক্তি হলেও যুক্তরাষ্ট্র তেহরানের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। লন্ডনভিত্তিক প্যান-আরব সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাস আগে শুরু হওয়া যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সহিংসতা বেড়েছে। এর আগে আগস্টে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কিছুটা বেড়েছিল।

ফেব্রুয়ারিতে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার সক্ষমতা রোধ করা এবং দেশটির জনগণের মাধ্যমে শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার মতো লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তবে এখন পর্যন্ত এসব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প আবারও বলেন, তিনি চলতি বছরেই, সম্ভবত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর, ইরান যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করছেন। তখন জ্বালানি তেলের দামও ‘দ্রুত ও ব্যাপকভাবে’ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলাও অব্যাহত রয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের আন্তঃসীমান্ত হামলায় বাড়িঘর ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। হুথিরা দাবি করেছে, বাব আল-মান্দেব প্রণালিতে অবস্থিত পেরিম দ্বীপ দখলের পর তারা পার্শ্ববর্তী একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

বাব আল-মান্দেব প্রণালি ‘গেট অব টিয়ার্স’ বা ‘অশ্রুর প্রবেশদ্বার’ নামেও পরিচিত। এটি লোহিত সাগরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করে। লোহিত সাগরের উপকূল বরাবর হুথিদের এই অগ্রযাত্রা ইয়েমেনে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম তীব্র সংঘাতের অংশ।

হুথিদের অগ্রযাত্রা ও সৌদি আরবে হামলা যুক্তরাষ্ট্রের জন্য নতুন সংকট তৈরি করেছে। ওয়াশিংটন একদিকে সৌদি মিত্রদের সহায়তা ও নৌ-চলাচল নিরাপদ রাখতে চায়, অন্যদিকে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়তেও সতর্ক। উপসাগরীয় দেশগুলোর জন্যও পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে—ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি মেনে নেওয়া, নাকি ইরানের সঙ্গে আলোচনায় বসা, সেই সিদ্ধান্ত তাদের নিতে হচ্ছে।

২০২৫ সালে যুক্তরাষ্ট্র দুই মাস ধরে হুথিদের ওপর বোমা হামলা চালিয়েছিল। পরে লোহিত সাগরে নৌ-চলাচলে হামলার হুমকি প্রত্যাহারের ঘোষণা এলে ট্রাম্প সেই অভিযান বন্ধ করেন। রয়টার্সের তিনটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের কার্যত প্রধান নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার ট্রাম্পকে ফোন করে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা চেয়েছিলেন। তবে আপাতত সৌদিকে শুধু গোয়েন্দা সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার ট্রাম্প স্বীকার করেন, তিনি সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও জানান, হুথিরাও মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওয়াশিংটনকে ইয়েমেন যুদ্ধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি ওমান বৈঠক পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি বিষয়ক প্রস্তাব নিয়ে বৈঠক স্থগিত

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ