ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আল-আকসায় প্রায় আড়াই শ ইসরাইলি বসতিস্থাপনকারীর প্রবেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় আড়াই শ ইসরাইলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় তারা মসজিদ চত্বরে প্রবেশ করেন এবং সেখানে ধর্মীয় আচার ও প্রার্থনায় অংশ নেন।

আল-আকসা প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি বিশেষ স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো ব্যবস্থা কার্যকর রয়েছে। এর আওতায় অমুসলিম দর্শনার্থীরা নির্দিষ্ট শর্তে সেখানে প্রবেশ করতে পারলেও প্রকাশ্যে প্রার্থনা বা ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।

ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থার লঙ্ঘন বারবার ঘটছে। বিশেষ করে ইসরাইলি ডানপন্থি রাজনৈতিক নেতাদের উপস্থিতি ও অনুসারীদের নিয়ে প্রাঙ্গণে প্রবেশের ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে।

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এসব ঘটনাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিভিন্ন মুসলিম দেশ উসকানিমূলক বলে সমালোচনা করেছে।

মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। একই এলাকা ইহুদিদের কাছেও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় স্থানটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

সাম্প্রতিক এই প্রবেশের ঘটনায় নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: ওয়াফা, আল-জাজিরা

ট্যাগ : ইসরাইল ফিলিস্তিন জেরুজালেম আল-আকসা মসজিদ

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আল-আকসায় প্রায় আড়াই শ ইসরাইলি বসতিস্থাপনকারীর প্রবেশ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় আড়াই শ ইসরাইলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় তারা মসজিদ চত্বরে প্রবেশ করেন এবং সেখানে ধর্মীয় আচার ও প্রার্থনায় অংশ নেন।

আল-আকসা প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি বিশেষ স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো ব্যবস্থা কার্যকর রয়েছে। এর আওতায় অমুসলিম দর্শনার্থীরা নির্দিষ্ট শর্তে সেখানে প্রবেশ করতে পারলেও প্রকাশ্যে প্রার্থনা বা ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।

ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থার লঙ্ঘন বারবার ঘটছে। বিশেষ করে ইসরাইলি ডানপন্থি রাজনৈতিক নেতাদের উপস্থিতি ও অনুসারীদের নিয়ে প্রাঙ্গণে প্রবেশের ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে।

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এসব ঘটনাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিভিন্ন মুসলিম দেশ উসকানিমূলক বলে সমালোচনা করেছে।

মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। একই এলাকা ইহুদিদের কাছেও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় স্থানটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

সাম্প্রতিক এই প্রবেশের ঘটনায় নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: ওয়াফা, আল-জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ