ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ | ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার তেল আবিবে এক সম্মেলনে তিনি এ অবস্থান জানান।

ইসরায়েল কাৎজ বলেন, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ভাষায়, কোনো অবস্থাতেই দক্ষিণ লেবানন থেকে সেনা সরানো হবে না।

তিনি দাবি করেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে না। বিষয়টিকে ইসরায়েলের কূটনৈতিক সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর কাছে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে ইসরায়েলের অবস্থান জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের অধীনে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। বুধবার ছিল সেই আলোচনার দ্বিতীয় দিন।

গত মার্চে দক্ষিণ লেবাননে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। সে সময় হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর দক্ষিণ লেবাননের একটি বড় অংশে অবস্থান নেয় ইসরায়েলি বাহিনী।

এর আগে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার প্রতি গুরুত্ব দেখিয়ে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে প্রতীকীভাবে কিছু সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর নতুন বক্তব্যে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেল।

ইসরায়েল কাৎজ আরও বলেন, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের আপাতত তাদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, সেনা প্রত্যাহার না করার ঘোষণা লেবানন-ইসরায়েল আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে সীমান্ত এলাকায় উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

সূত্র: সিএনএন

ট্যাগ : লেবানন ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার তেল আবিবে এক সম্মেলনে তিনি এ অবস্থান জানান।

ইসরায়েল কাৎজ বলেন, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ভাষায়, কোনো অবস্থাতেই দক্ষিণ লেবানন থেকে সেনা সরানো হবে না।

তিনি দাবি করেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে না। বিষয়টিকে ইসরায়েলের কূটনৈতিক সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর কাছে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে ইসরায়েলের অবস্থান জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের অধীনে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। বুধবার ছিল সেই আলোচনার দ্বিতীয় দিন।

গত মার্চে দক্ষিণ লেবাননে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। সে সময় হিজবুল্লাহর সঙ্গে নতুন করে সংঘাত শুরু হয়। এরপর দক্ষিণ লেবাননের একটি বড় অংশে অবস্থান নেয় ইসরায়েলি বাহিনী।

এর আগে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার প্রতি গুরুত্ব দেখিয়ে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে প্রতীকীভাবে কিছু সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর নতুন বক্তব্যে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেল।

ইসরায়েল কাৎজ আরও বলেন, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের আপাতত তাদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, সেনা প্রত্যাহার না করার ঘোষণা লেবানন-ইসরায়েল আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে সীমান্ত এলাকায় উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

সূত্র: সিএনএন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ