ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিআর কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত ২৯ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুন দুটি স্কুল ও আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।

জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কিভুর উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে জানান, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে গেছে।

স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে বলেন, আগুন লাগার পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে বের হওয়ার সময় হুড়োহুড়ি শুরু হয়। এ সময় কয়েকজন পদদলিত হয়ে মারা যায় এবং অনেকে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে বহু শিক্ষার্থী ও শিক্ষককে নেওয়া হয়। অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, আগুনে একের পর এক বাড়ি পুড়ে যাচ্ছে এবং পরে আগুন স্কুল ভবনেও ছড়িয়ে পড়ে।

পূর্ব ডিআর কঙ্গোর খনিজ সম্পদসমৃদ্ধ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। রুয়ান্ডা-সমর্থিত এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বুকাভু শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

তবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগ : ডিআর কঙ্গো বুকাভু স্কুলে আগুন আফ্রিকা সংকট

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ডিআর কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত ২৯ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুন দুটি স্কুল ও আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।

জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কিভুর উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে জানান, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে গেছে।

স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে বলেন, আগুন লাগার পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে বের হওয়ার সময় হুড়োহুড়ি শুরু হয়। এ সময় কয়েকজন পদদলিত হয়ে মারা যায় এবং অনেকে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে বহু শিক্ষার্থী ও শিক্ষককে নেওয়া হয়। অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, আগুনে একের পর এক বাড়ি পুড়ে যাচ্ছে এবং পরে আগুন স্কুল ভবনেও ছড়িয়ে পড়ে।

পূর্ব ডিআর কঙ্গোর খনিজ সম্পদসমৃদ্ধ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। রুয়ান্ডা-সমর্থিত এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বুকাভু শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

তবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ