ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেঘমল্লার বসু আইসিইউতে, শ্বাসকষ্টের কারণে ঢাকা মেডিকেলে স্থানান্তর

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় মেঘমল্লার বসুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আত্মহত্যার নোটধর্মী পোস্ট দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তার অবস্থান শনাক্ত করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, ফেসবুকে মেঘমল্লার বসুর ওই পোস্ট দেখতে পেয়ে তারা তার সন্ধানে বের হন। পরে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেটের কাছে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারের পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পাকস্থলী পরিষ্কার করা হয়।

এর আগে ফেসবুকে প্রকাশিত পোস্টে মেঘমল্লার বসু নিজের মানসিক বিষাদ, জীবন নিয়ে হতাশা এবং ব্যক্তিগত অপরাধবোধের কথা উল্লেখ করেন। স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশেও তিনি বিভিন্ন কথা লেখেন। একই সঙ্গে মায়ের কাছে অনুতাপ প্রকাশ করেন এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয়ও তুলে ধরেন।

ওই পোস্টে নিজের নেওয়া চরম সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধও জানিয়েছিলেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেঘমল্লার বসু আইসিইউতে, শ্বাসকষ্টের কারণে ঢাকা মেডিকেলে স্থানান্তর

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ