ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামালপুর স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে এএসপি আহত

ছবি : সংগৃহীত
ফলো করুন

জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উদ্দেশ করে বখাটেদের কটূক্তি ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) হাদিদ হাসান হিমেল। এতে তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশ ভেঙে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আমানুল্লাহ আকাশ (২৫) নামের এক অভিযুক্ত তরুণকে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাদিদ হাসান হিমেল স্ত্রী, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে সঙ্গে নিয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ বাজার থেকে জামালপুর স্টেশনে এসে পৌঁছান। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় ৪ থেকে ৫ জন উচ্ছৃঙ্খল তরুণ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য ও কটূক্তি করতে থাকে। হিমেল তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে এর জোরালো প্রতিবাদ জানালে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।

হট্টগোল দেখে আশপাশের লোকজন ও প্ল্যাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত তরুণদের মধ্য থেকে আমানুল্লাহ আকাশকে হাতেনাতে আটক করে। আটক আকাশের বাড়ি জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায়। তবে ঘটনার সময় বাকি সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হিমেলকে চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত কর্মকর্তা হাদিদ হাসান হিমেল জানান, দেওয়ানগঞ্জ থেকে সপরিবারে এসে স্টেশনে নামামাত্রই বখাটেরা তাঁর স্ত্রীর সঙ্গে বাজে আচরণ শুরু করে। প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে এবং তাঁর ডান হাতের আঙুল ও কবজির হাড় ভেঙে দেয়। তিনি এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকাশ নামের এক হামলাকারীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আহত হিমেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে লিখিত এজাহার দায়ের করামাত্রই মামলা গ্রহণসহ বাকি পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ডা. হাদিদ হাসান হিমেল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারে এএসপি পদে নিয়োগপ্রাপ্ত হন এবং আগামী ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর আনুষ্ঠানিক যোগদানের কথা রয়েছে।

ট্যাগ : জামালপুর রেলওয়ে স্টেশনে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জামালপুর স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে এএসপি আহত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উদ্দেশ করে বখাটেদের কটূক্তি ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) হাদিদ হাসান হিমেল। এতে তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশ ভেঙে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আমানুল্লাহ আকাশ (২৫) নামের এক অভিযুক্ত তরুণকে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাদিদ হাসান হিমেল স্ত্রী, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে সঙ্গে নিয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ বাজার থেকে জামালপুর স্টেশনে এসে পৌঁছান। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় ৪ থেকে ৫ জন উচ্ছৃঙ্খল তরুণ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য ও কটূক্তি করতে থাকে। হিমেল তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে এর জোরালো প্রতিবাদ জানালে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।

হট্টগোল দেখে আশপাশের লোকজন ও প্ল্যাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত তরুণদের মধ্য থেকে আমানুল্লাহ আকাশকে হাতেনাতে আটক করে। আটক আকাশের বাড়ি জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায়। তবে ঘটনার সময় বাকি সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হিমেলকে চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত কর্মকর্তা হাদিদ হাসান হিমেল জানান, দেওয়ানগঞ্জ থেকে সপরিবারে এসে স্টেশনে নামামাত্রই বখাটেরা তাঁর স্ত্রীর সঙ্গে বাজে আচরণ শুরু করে। প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে এবং তাঁর ডান হাতের আঙুল ও কবজির হাড় ভেঙে দেয়। তিনি এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকাশ নামের এক হামলাকারীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আহত হিমেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে লিখিত এজাহার দায়ের করামাত্রই মামলা গ্রহণসহ বাকি পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ডা. হাদিদ হাসান হিমেল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারে এএসপি পদে নিয়োগপ্রাপ্ত হন এবং আগামী ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর আনুষ্ঠানিক যোগদানের কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ